সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

সাংবাদিকদের সহযোগিতায় বাঁশখালীতে বিপুল পরিমান টিসিবি পণ্য জব্ধ,পণ্য বহনের গাড়ী সহ আটক ৪ জন।

বাঁশখালী উপজেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭৮ বার পঠিত

সাংবাদিকদের সহযোগিতায় বাঁশখালীতে বিপুল পরিমান টিসিবি পণ্য জব্ধ,পণ্য বহনের গাড়ী সহ আটক ৪ জন।২১শে সেপ্টেম্বর রাত ১১টার সময় নির্ভরযোগ্য সূত্রে বাঁশখালী প্রেসক্লাবে সংবাদ টি পৌছালে,বাঁশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন,সহ-সভাপতি সাঈদুল হক,সাংগঠনিক সম্পাদক সৈয়দুল আলম,দপ্তর সম্পাদক এরশাদসহ ঘটনাস্থল গুনাগরী আলম স্টোর নামক স্থানে পৌছলে দেখা যায় একটি ট্রাক থেকে পণ্য নামানোর হচ্ছে,সাথে সাথে পণ্য নামানোর ছবি ও ভিডিও ধারণ করলে তা ডিলার ও দোকানের লোকজন সাংবাদিকদের বাঁধা প্রদান করে এক পর্যায়ে হাতাহাতি ও সাংবাদিকদের ক্যামরা ও মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা চালায়,ঘটনাটি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে বিষয় টি জানালে ট্রাকটি পালিয়ে যায়।

সাংবাদিকরা পণ্যবাহী ট্রাকটির পিছু নিয়ে সাধনপুর ইউনিয়ন বৈলগাঁও এলাকায় গিয়ে পণ্যসহ ট্রাক(নং ২০১৮)টি জনতায় সহায়তায় জব্দ করা হয়।

খবর পেয়ে সাথে ঘটনাস্থল উপস্থিত হয় বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্টেট খোন্দকার মাহমুদুল হাসান।জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৬৪০ লিটার সয়াবিন তৈল,৩২০ কেজি চিনি(১৬বস্থা)৬৫০ কেজি ডাল(১৩ বস্তুা)সরকারি ভর্তুকির মূল্য ১.৩০.২৫০টাকা।এ সময় টিসিবির ডিলার কৌশলে পালিয়ে যান।

আটককৃতরা জানান,বাহারছড়া ইউনিয়ন থেকে এই পযন্ত ভাড়ায় এসেছেন।মারুপ নামের এক জন গাড়ী ভাড়া করেছে।আমরা এর বেশি কিছুই জানি না।এখন শুনি এগুলো সরকারি পণ্য।

এবিষয়ে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্টেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন,গরীব মানুষ যাতে সাশ্রয়ী মূল্যে খাদ্যসামগ্রী পায় সে জন্য সরকার ভর্তুকি দিয়ে সাশ্রয়ী মূল্যে পণ্য সহায়তা দিচ্ছেন৷আর কিছু অসাধু লোক এ নিয়ে কারসাজি করছে।কালোবাজারে বিক্রি করছে।

আজ সাংবাদিক দের সহায়তায় টিসিবির পণ্য বিক্রির সময় মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে,তার জন্য সাংবাদিক ভাইদের আন্তরিক জানাচ্ছি,পরে পরিবহনকারী ট্রাকের ড্রাইভার ও হেলপারসহ জব্দকৃত ট্টাক বাঁশখালী থানা হেফাজতে রাখা হয়েছে।তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক(তদন্ত)এস এম আরিফুর রহমান,স্থানীয় ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন কামাল,রামদাস মুন্সী হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জ্ঞান মই,ইউপি সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন,স্থানীয় জনসাধারণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991