
আজহারুল ইসলাম সাদী সিনিয়র স্টাফ রিপোর্টার:-
সাতক্ষীরার মধ্য-কাটিয়া নিবাসী অধ্যাপক ভূধর চন্দ্র সরকারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা শহরের পলাশপোলস্থ মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
অধ্যাপক ভূধর চন্দ্র সরকার বৃহস্পতিবার ভোর ৬.৩০টায় ইহলোকের সকল মায়া ত্যাগ করে পরলোকগমন করেন। বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্বদেয়ার পাশাপাশি তিনি সাতক্ষীরা সরকারি কলেজ সড়কের পাশে মুনজিতপুরস্থ
সকাল কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকার অনুমোদনকাল থেকে এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন।
সাবেক অধ্যাপক মরহুম ভূধর চন্দ্র সরকার অসুস্থ অবস্থায় বেশ কিছু দিন, সাতক্ষীরা ব্লিস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
অধ্যাপক ভূধর চন্দ্র সরকার এর মৃত্যুতে সাতক্ষীরার বিভিন্ন সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছেন।