শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
ঘোষনা
সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক

সাতক্ষীরায় চাঁদাবাজ ঠেকাতে পুলিশ পাহারায় রাস্তার কাজ সম্পন্ন।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরায় চাঁদাবাজ ঠেকাতে পুলিশ পাহারায় রাস্তার কাজ সম্পন্ন করলো ঠিকাদার।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সদরের পুরাতন সাতক্ষীরা বদ্দিপুর কলোনি এলাকায় সড়ক নির্মাণ কাজে পুলিশ মোতায়েন করে রাস্তার কাজ সম্পন্ন করা হয়।

সড়কের নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ছয়ানী এন্টারপ্রাইজের মালিক জাহিদ হাসানকে কিছুদিন পূর্বে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ ওঠে।

যার ফলে ঠিকাদারের আবেদনের প্রেক্ষিতে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর নির্দেশক্রমে উপজেলা প্রশাসনের সহায়তায় পুলিশ পাহারায় রাস্তার কাজ শেষ করেন ঠিকাদারি প্রতিষ্ঠানটি। উক্ত কাজের প্রাক্কলিত ব্যয় ছিল এক কোটি ১২ লাখ ৮ হাজার ৬৯৩ টাকা।

এ ব্যাপারে ঠিকাদার জাহিদ হাসান বলেন, আমরা সরকারের উন্নয়ন কাজের অংশীদার। আমাদের কাজে বাধা দেওয়া মানে দেশকে পিছিয়ে নেওয়া। বর্তমানে সাতক্ষীরার বিভিন্ন স্থানে কাজ করতে গেলে নীরব চাঁদাবাজির শিকার হতে হচ্ছে আমাদের। আমার কাছে টাকা চাওয়া হয়েছিল। টাকা না দেওয়ায় রাস্তা খুঁড়ে দেয়। অল্প কিছু কাজ বাকি থাকতে আমাকে চরমভাবে হেনস্তা করেছে। পরে পুলিশ পাহারায় কাজটি শেষ করতে বাধ্য হয়েছি।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জানতে পারি পুরাতন সাতক্ষীরা বদ্দিপুর এলাকায় সরকারি কাজে বাধা দিচ্ছে কিছু বখাটে। পরবর্তীতে একজন সাব-ইন্সপেক্টর ও দুইজন কনস্টেবল পাঠিয়ে কাজ শেষ করার ব্যবস্থা করি।

এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী জানান, কার্পেটিং চলাকালীন সময়ে স্থানীয় কিছু বখাটে ছেলে ঠিকাদারের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক উক্ত চাঁদার টাকা না দেওয়ায় নির্মিত সড়কটি সাবল দিয়ে খুঁড়ে দেয়। এ সময় বাধা দিতে গেলে তারা ঠিকাদারের লোকজনকে নানা ধরনের হুমকি দেয়। পরবর্তীতে তাদের আক্রমণাত্মক অবস্থা দেখে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সাতক্ষীরা সদর থানার পুলিশ সদস্যদের পাহারায় কাজটি শেষ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991