সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ শীর্ষক মতবিনিময়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১৮০ বার পঠিত

 

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ   সাতক্ষীরার আম বাজারজাত করার জন্য সময়সূচি নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন।

সূচি অনুযায়ী, আগামী ০৯মে থেকে গোপালভোগ, ১১ মে গোবিন্দভোগ, ২২মে হিমসাগর, ২৯ মে ন্যাংড়া এবং ১০জুন আম্রপালি জাতের আম পাড়া যাবে। ধাপে ধাপে অন্যান্য আম সংগ্রহ করা যাবে। ১০জুনের আগে আম্রপালি আম সংগ্রহ করা যাবে না।

রোববার (৫ মে) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘নিরাপদ আম বাজারজাতকরণ’ শীর্ষক মতবিনিময় সভা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, অসাধু ব্যবসায়ীরা অধিক লাভের আশায় অপরিপক্ব আম পেড়ে রাসায়নিক দিয়ে পাকিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন। এদিকে শনিবার (৪ মে) সাতক্ষীরায় ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ট্রাকভর্তি ১২ মেট্রিক টন অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত। সাতক্ষীরার আশাশুনি উপজেলার পাইথলী ও বুধহাটা দুই ট্রাক আম জব্দ করা হয়। পরে বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ ও র‍্যাবের এএসপি ফয়সাল তানভীরের নেতৃত্বে তা শহরের সুলতানপুর পিএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে গাড়ির চাকার নিচে ফেলে ও কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ জানান, সাতক্ষীরার পাইথলী ও বুধহাটা থেকে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ট্রাক ভর্তি আম রাজধানী ঢাকায় পাঠানো হচ্ছে এমন খবরে পাইথলি ও বুধহাটা এলাকায় অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ট্রাকভর্তি প্লাস্টিকের ৫০০ ক্যারেটে থাকা ১২ মেট্রিকটন গোবিন্দভোগ আম জব্দ করা হয়। যার বাজার মূল্য ১৯ লাখ টাকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ জানান, সাতক্ষীরার আমের দেশব্যাপী সুনাম রয়েছে। কিন্তু একটি অসাধু চক্র রাসায়নিক দ্রব্য ব্যবহার করে অপরিপক্ক আম পাকিয়ে তা বাজারজাত করার চেষ্টা করছে। জেলার আমের সুনাম রক্ষায় এবং ভেজাল খাদ্য বাজারে বিক্রি করতে না পারে, সেজন্য এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া জেলা প্রশাসন নির্ধারিত তারিখের আগে আম সংগ্রহ ও বাজারজাত না করার জন্য ব্যবসায়ীদের বলা হয়েছে। তবে আমে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশানোর প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ০৩ মে ৯ মেট্রিকটন অপরিপক্ব আম বিনষ্ট করে প্রশাসন।

ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৪০মেট্রিকটন অপরিপক্ব আম জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991