শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

সাতক্ষীরায় প্রতারণার অভিযোগে র‌্যাব কর্তৃক আটক-১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ২৬১ বার পঠিত

আজহারুল ইসলাম সাদী স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে প্রতারণার অভিযোগে মোঃ হাবিবুর রহমান (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ভূয়া এনজিও খুলে কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী কমান্ডার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাতক্ষীরা জেলার সদর থানা এলাকায় আসামী প্রতারক চক্রের মূলহোতা মোঃ হাবিবুর রহমান তার কতিপয় সহযোগী নিয়ে ২০১৯ সালে “বনলতা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড” নামে একটি ভুয়া এনজিও খোলে। অধিক লাভের প্রলোভন দেখিয়ে স্থানীয় সাধারণ মানুষের নিকট হতে প্রায় কোটি টাকা আত্মসাত করে। বেশকিছুদিন এনজিও পরিচালনা করার পর আসামী তার অফিস বন্ধ করে লাপাত্তা হয়ে যায়। বিষয়টি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। পরর্বতীতে বেশ কয়েকজন ভুক্তভোগী র‌্যাব-৬ বরাবর অভিযোগ দায়ের করেন। র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল প্রতারক চক্রটিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহকিতায় ২ জানুয়ারি ২০২৩ তারিখ র‌্যাব-৬, (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে উক্ত ভুয়া এনজিওর স্বত্ত্বাধীকারী সাতক্ষীরা জেলার সদর থানা এলাকায় আত্মগোপন করে আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি সাতক্ষীরা জেলার সদর থানাধীন পলাশপোল এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ হাবিবুর রহমানকে গ্রেফতার করে।

এদিকে, পলাশপোলের একাধিক সূত্র জানায় উক্ত হাবিবুরের বাড়ি আশাশুনি উপজেলার বাকড়া গ্রামে। তার বাবার নাম আজিজুল ইসলাম

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991