শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

সাতক্ষীরায় মাদকসহ চেয়ারম্যান পুত্র এবং ভারতীয় নাগরিক আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৯২ বার পঠিত

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরায় মাদকসহ চেয়ারম্যান পুত্র এবং ভারতীয় নাগরিক আটক

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার দেবহাটায় মাদকসহ কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হকের ছেলে দেলোয়ার হোসেন শাওন (৩৯) ও ভারতীয় নাগরিক কামানুর গাজীকে আটক করেছে যৌথবাহিনি।

সোমবার (১৬ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল অভিযান চালিয়ে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুল হকের ছেলে দেলোয়ার হোসেন শাওনের ঘোলকান্দা বাগানবাড়ী থেকে নেশাগ্রস্ত অবস্থায় চেয়ারম্যান আসাদুল হকের ছেলে শাওন (৩৯) এবং ভারতীয় নাগরিক উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট এলাকার পানিতর গ্রামের মৃত করিম গাজীর ছেলে কামানুর গাজী(৩৩)কে আটক করেন।

পরবর্তীতে সেখান থেকে ইয়াবা, ধারালো অস্ত্র, মদের বোতল, নগদ অর্থ এবং ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। জানা গেছে, দেলোয়ার হোসেন শাওন একজন বড় ধরনের মাদকের ডিলার হিসাবে পরিচিত এবং এলাকায় আতঙ্ক সৃষ্টিকারী ব্যাক্তি।
এছাড়া শাওন বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত আছে বলে জানা যায়।

আটককৃত ইন্ডিয়ান নাগরিক কামানুর গাজী দীর্ঘদিন সাবেক চেয়ারম্যান এর ছেলের সাথে মাদকের ব্যবসা করে আসছে।

আটককৃত মাদক ও মালামালের মধ্যে রয়েছে, ইয়াবা-৭৯১ পিস, গ্যাস লাইট ২ টি, ইয়াবা সেবনের সরঞ্জামাদি, গোল্ড লিফ সিগারেট ৬ প্যাকেট, আধার কার্ড- ১টি, অ্যান্ড্রয়েড ফোন ৫ টি, বাটন ফোন- ১ টি, বৈদেশিক মুদ্রা, মালদ্বীপ-১০ রুপাইয়া, ইন্ডিয়ান- ৭০ রুপি, আমেরিকান ৫ ডলার, নগদ ১ লক্ষ ২৯ হাজার টাকা, রাম দা-১টি, কাটারি-১টি, চাইনিজ কুড়াল- ১টি, চাকু-৩টি, মদের বোতল ৫টি, সিম কার্ড ৮টি, ও ১টি টিপাসপোর্ট, জব্দ করে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ ওসি জানান, আসামি দুজনকে দেবহাটা থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তাদের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৯।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991