শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
ঘোষনা
ছাতকে মোবাইল কোর্টে অবৈধ বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা মর্যাদাপূর্ণ সিলেট ১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এর প্রচারণা শুরু। শ্রীপুরে, প্রতারণার শিকার হয়ে উদ্যোক্তা থেকে দেউলিয়ার দ্বারপ্রান্তে, কাকলী ফার্নিচারের মালিক। নির্বাচনে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান চট্টগ্রামের জেলা প্রশাসকের দেশকে কিছু দেওয়ার মাধ্যমেই জীবনের সার্থকতা খুঁজে বের করতে হবে — চট্টগ্রাম জেলা প্রশাসক মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ১০ হাজার পিসসহ যুবক আটক রাজশাহী–চাঁপাই সীমান্তে নীরব অস্ত্রের ঝুঁকি, নির্বাচনের আগে বাড়ছে অবৈধ অস্ত্র প্রবেশের আশঙ্কা শৈলকুপায় রাত নামলেই ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নওগাঁয় ১৯ মাস পর ডোবা থেকে সুমনের কঙ্কাল উদ্ধার কালীগঞ্জে জামায়াত প্রার্থীর পোস্টার পোড়ানো–ছেঁড়ার অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ ভোটাররা সোনারগাঁওয়ে দাঁড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ মানববন্ধন। সাঈদা খাতুন শিশু শিক্ষা নিকেতন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি গলাচিপায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত সরস্বতী পূজা; শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয় মন্দির ও বিদ্যালয় প্রাঙ্গণ। ভোলা-৩ আসনে ট্রাক প্রতীকে গণসংযোগে ব্যস্ত আবু তৈয়ব (আতিক) চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার। ঝিনাইদহ-৩ আসনে নির্বাচনী পরিবেশ নস্যাৎ করার অভিযোগ: জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুর, কোটচাঁদপুর–মহেশপুরে উত্তেজনা ঝিনাইদহ-৪ ভোটের পরিবেশ নষ্টসহ আইনশৃংখলা অবনতির শংকা জানিয়ে কালীগঞ্জে জামায়াতের সংবাদ সন্মেলন

সাতক্ষীরায় শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ৬৫ বার পঠিত

 

আজহারুল ইসলাম সাদী সিনিয়র স্টাফ রিপোর্টার:-
সাতক্ষীরায় শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারী) সকালে সাতক্ষীরা সরকারী কলেজ মাঠে ক্রিকেট লায়ন্স একাডেমি ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর উদ্যোগে শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল।

এ সময় সাতক্ষীরা পুলিশ সুপার আরেফিন জুয়েল তার বক্তিতায় বলেন শহীদ শরীফ ওসমান হাদী আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা। নিজের জীবন উৎসর্গ করে শহীদ ওসমান হাদী আমাদের দেখিয়ে দিয়েছেন, কিভাবে দেশের জন্য, গণতন্ত্রের জন্য এবং সুস্থ সাংস্কৃতির জন্য কাজ করতে হয়।

পুলিশ সুপার আরো বলেন এ দেশের মানুষ কখনো শহীদ শরীফ ওসমান হাদীকে ভুলবে না। তাঁর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের দায়িত্ব।

পুলিশ সুপার আরেফিন জুয়েল খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করে বলেন, ক্রীড়া চর্চা তরুণ সমাজকে মাদক, সহিংসতা ও অসুস্থ সংস্কৃতি থেকে দূরে রাখে।

শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মতো আয়োজন; তরুণদের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ক্রিকেট টুর্নামেন্টে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঃ মাসুদুর রহমান।

এসময় ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি মুঃ আল মামুন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন আহ্বায়ক আরাফাত হোসাইন, জেলা ছাত্রদলের এস কে এম আবু রায়হান, শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম, ইসলামী ছাত্রআন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি আব্দুল মুকিত, জেলা ছাত্রদলের অর্ঘ্য বিন জুয়েল, ছাত্রশক্তির জেলা আহ্বায়ক হাসিবুল ইসলাম রুমন, আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলা আহ্বায়ক আক্তারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, টুর্নামেন্টে একাধিক দল অংশগ্রহণ করছে এবং পুরো আয়োজন জুড়ে ক্রীড়াসুলভ আচরণ ও শৃঙ্খলা বজায় রাখা হবে। শহীদ ওসমান হাদীর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991