বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
ঘোষনা
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম শুভ জন্মদিন আজ চট্টগ্রামপ্রধান খবর চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ নির্বাচিত নিজস্ব প্রতিবেদক : ১০ ডিসেম্বর ২০২৫, ৫:৩৯ চাঁদপুর-৪ ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার—বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা লায়ন হারুনুর রশিদের বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের সাদকায়ে জারিয়া। বামৈল দক্ষিণে আ. লীগ নেতা মালুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার–সহ নানা অভিযোগ এলাকায় আতঙ্ক, তদন্ত দাবি স্থানীয়দের দুর্নীতিবিরোধী কবিতা গানে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিউজ ২১ টিভির প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদারের বাবার মৃত্যুতে গলাচিপা উপজেলা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গলাচিপায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর শ্রীপুরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তে অর্ধশত মানুষের যোগদান করেছে, তানোরে পরিত্যক্ত নলকূপের পাইপে ৩৫ ফুট গভীরে আটকা দুই বছরের শিশু, চলছে প্রাণপণ উদ্ধার অভিযান লালমনিরহাটে এসপির সাথে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও কমিটির তালিকা হস্তান্তর ঝিনাইদহে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর আহত, হাসপাতাল ভর্তি ঝিনাইদহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজনে ঝিনাইদহ জেলা কার ও মাইক্রোবাস চালক সমিতি চাঁদাবাজির মামলায় রাঙ্গাবালীর তহশিলদারসহ তিনজনকে আদালতের সমন বাঞ্ছারামপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা। সাংবাদিক সাইদুলের উপর হামলার ঘটনায় ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একদন্তে বিএনপির দোয়া মাহফিল ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় শিশু ধর্ষণ অভিযোগের আসামি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ   সাতক্ষীরায় শিশুকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার আসামী মাদ্রাসা ছাত্র ও স্থানীয় মসজিদের ইমাম আব্দুল্লাহ সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে তাকে সাতক্ষীরা শহরের সদর হাসপাতাল মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ সাতক্ষীরা সদরের জিফুলবাড়িয়া কামিল মাদ্রাসার প্রথম বর্ষের ছাত্র, বালুইগাছা মসজিদের ইমাম ও বালিথা পূর্বপাড়ার আনারউদ্দিনের ছেলে।

মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক শাকিল আহম্মেদ জানান, গত ২৬ জানুয়ারী রবিবার দুপুর সোয়া ১২টার দিকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে আব্দুল্লাহ সরদার (২১) তার প্রতিবেশি ভাইঝি ৬ বছরের শিশুকে নিজের ঘরে ডেকে হাত ও পা বেঁধে মুখে কাপড় গুজে ধর্ষণ করে পালিয়ে যায়। ওইদিন বিকেলে ওই শিশুকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরদিন শিশুটির মা বাদি হয়ে আব্দুল্লাহর নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন আইনের ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর ৯(১) ধারায় থানায় মামলা দায়ের করেন।

আসামী গ্রেপ্তার না হওয়ায় ৩১ জানুয়ারি বিকেলে স্থানীয় গ্রামবাসি আব্দুল্লাহকে গ্রেপ্তারের দাবিতে বালিথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মানববন্ধন করে। একপর্যায়ে রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে থেকে আব্দুল্লাহ সরদারকে গ্রেপ্তার করে। তাকে সোমবার আদালতে পাঠানো হবে।

এদিকে সাতক্ষীরা সদর উপজেলার বালিথা গ্রামের আনারউদ্দিন জানান, শুক্রবার পুলিশ তাদের দুই জামাতাকে আটক করে তার ছেলে পলাতক আব্দুল্লাহ সরদারকে পুলিশে সোপর্দ করার জন্য চাপ সৃষ্টি করে। একর্পর্যায়ে পুলিশের সঙ্গে পরামর্শ করে তাদের বলা মতে রবিবার বিকেল আব্দুল্লাহকে সদর হাসপাতাল এলাকায় পাঠিয়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991