শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

সাতক্ষীরায় সাংবাদিক শহীদ স ম আলাউদ্দীনের ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

 

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরা থেকে প্রকাশিত বহুল প্রচলিত দৈনিক পত্রদূত পত্রিকাথ প্রতিষ্ঠাতা সম্পাদক শহীদ স ম আলাউদ্দীনের ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে সাংবাদিক শহীদ স ম আলাউদ্দিন এর মিঠাবাড়িস্থ কবরে সাতক্ষীরা প্রেসক্লাব ও বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পণ করে। পরে এক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশ বেতার, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও আজকের পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা ও বাংলাভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান, দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজ-এর সাতক্ষীরা প্রতিনিধি আব্দুস সামাদ, সাংবাদিক আব্দুল মতিন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি চ্যানেল আই-এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক এম শাহিন গোলদার (এসএ টিভি, রাইজিংবিডি ও আলোকিত বাংলাদেশ), নির্বাহী সদস্য আসাদুজ্জামান সরদার (ঢাকা ট্রিবিউন ও বাংলাট্রিবিউন), দীপ্ত টিভির সাতক্ষীরা প্রতিনিধি ও মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, সাংবাদিক শেখ আব্দুল আলিম, সেলিম হোসেন, এসএম হাবিবুল হাসান, আব্দুর রহিম, আল-মামুন, স ম আলাউদ্দীনের ভ্রাতা স ম আকতারুল ইসলাম, স ম আলাউদ্দীনের পুত্র ইকবাল পারভেজ জয় প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, স ম আলাউদ্দীন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন এবং স্থানীয় অর্থনীতি, শিক্ষা ও সাংবাদিকতার উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। ভোমরা স্থলবন্দর, সাতক্ষীরা চেম্বার অব কমার্স, ট্রাক শ্রমিক ইউনিয়ন ও বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুল এবং “দৈনিক পত্রদূত” পত্রিকার প্রতিষ্ঠা করেন।
তিনি সাতক্ষীরাসহ গোটা দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে দিয়ে সুষম উন্নয়নে অবদান রেখেছেন। অর্থনীতির বিকাশে তিনি বিপ্লব ঘটিয়েছিলেন।
পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য: ১৯৯৬ সালের ১৯ জুন সাতক্ষীরা সদর থানা সংলগ্ন পত্রিকা অফিসে কর্মরত থাকা অবস্থায় আততায়ীর গুলিতে নিহত হন স ম আলাউদ্দীন।
তবে দুঃখের বিষয় ২৯ বছর পেরিয়ে গেলেও তার হত্যার বিচার হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991