শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

সাতক্ষীরার মুন্সিগঞ্জে করোনার টিকা নিতে গিয়ে দূর্ঘটনায় নারীর মৃত্যু

আজহারুল ইসলাম সাদী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৩৩৭ বার পঠিত

স্টপ রিপোর্টারঃ
সাতক্ষীরার মুন্সিগঞ্জে করোনার টিকা নিতে গিয়ে দোতলার রেলিং থেকে পড়ে আঞ্জুয়ারা খাতুন (৩৫) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ-২০২২) দুপুর পৌনে ১২টার দিকে শ্যামনগর উপজেলার হরিনগর বনশ্রী বিদ্যা নিকেতনে মাধ্যমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নারী শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত আবুজার মোড়লের মেয়ে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক লক্ষী রানী মন্ডল জানান, মঙ্গলবার সকাল ১০টা থেকে ৫তলা বিশিষ্ট হরিনগর বনশ্রী বিদ্যা নিকেতনের ২য় তলায় মুন্সিগঞ্জ ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের জনসাধারণকে কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান ও গণটিকা কার্যক্রম চলাকালে
সকাল ১১টা ৪০ মিনিটে হরিনগর গ্রামের চায়না খাতুন তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে আঞ্জুয়ারা খাতুনকে রেলিং এর পাশে বেঞ্চে বসিয়ে রাখেন। কোন কিছু বুঝে উঠার আগেই আঞ্জুয়ারা রেলিং টপকে নীচে পড়ে যায়।

হরিনগর বনশ্রী বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম জানান, আঞ্জুয়ারাকে মারাত্মক জখম অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক ডা. তরিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুৃর্শিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত বলেন, কেন্দ্রে কারও গাফিলতি থাকলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991