
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে ২০ জন প্রার্থীর প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে।
গত ২১ জানুয়ারি-২০২৬ প্রতীক বরাদ্দের পর থেকে সকল রাজনৈতিক দলের প্রার্থী ও সমার্থকদের নিয়ে স্ব স্ব প্রাথী নির্বাচনী জনসভা, পথসথা, মতবিনিময় ও জেলার ৭ টি উপজেলা, ৮ টি থানা, ৩ টি পৌরসভা ও ৭৮ টি ব্যাপী স্ব স্ব এলাকার প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা ভোটারদের সমর্থন ও ভোট প্রার্থনায় হাট বাজার, চায়ের দোকানসহ নির্বাচনী জনসভা করে অব্যাহত প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সাতক্ষীরা জেলা রিটানিং কর্মকর্তা প্রার্থীদের আচরণ বিধি মেনে চলার পরামর্শ দিয়ে, আচরণ বিধিতে ব্যত্যয় ঘটলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হবে এমন সতর্কবার্তা ও দিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার নির্দেশ মেনে প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনের মধ্যে বিএনপির ৪জন ( ধানের শীষ) জামায়াতে ইসলামীর ৪জন (দাঁড়িপাল্লা) জাতীয় পাটির ৪জন (লাঙ্গল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ৪জন প্রার্থী, হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী (ডাব) বাংলাদেশ জাসদ মনোনীত প্রার্থীর (কার) সতন্ত্র প্রার্থীর ফুটবল ও বাংলাদেশ মাইনরিটি জনতা পাটির প্রার্থী (রকেট) প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সাতক্ষীরা-১ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এদের মধ্যে বিএনপির হাবিবুল ইসলাম হাবিব (ধানের শীষ), জামায়াতের মো. ইজ্জত উল্লাহ (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের শেখ মো. রেজাউল ইসলাম (হাতপাখা), জাতীয় পার্টির জিয়াউর রহমান (লাঙ্গল) এবং বাংলাদেশ কংগ্রেসের এড. ইয়ারুল ইসলাম ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সাতক্ষীরা-২ আসনে বিএনপির আব্দুর রউফ (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মুহাদ্দিস আব্দুল খালেক (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আশরাফুজ্জামান (লাঙ্গল), বাংলাদেশ জাসদের ইদ্রিস আলী (মোটরগাড়ী, কার) ও ইসলামী আন্দোলনের মুফতী রবিউল ইসলাম (হাতপাখা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাতক্ষীরা-৩ আসনে বিএনপির বিদ্রোহী সতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম (ফুটবল), বিএনপির কাজী আলাউদ্দীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর হাফেজ রবিউল বাশার (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আলিপ হোসেন (লাঙ্গল), ইসলামী আন্দোলনের ওয়েজ কুরনী (হাতপাখা) ও বিএমজেপির রুবেল হোসেন (রকেট) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাতক্ষীরা-৪ আসনে বিএনপির ড. মুহাম্মদ মনিরুজ্জামান (ধানের শীষ), জামায়াতে ইসলামীর জিএম নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আব্দুর রশীদ (লাঙ্গল) ও ইসলামী আন্দোলনের এইচ এম মিজানুর রহমান (হাতপাখা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।