সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের গলাচিপাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাতক্ষীরার সাবেক পিপি ছেলেসহ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি )এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮ তম জন্মদিন উদযাপন। মারাত্মক ঝুঁকিতে গলাচিপা উপজেলা আদালত ভবন খান সেলিম রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

সাতক্ষীরায় জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনের দাবিতে উপকূলবর্তী শিক্ষার্থীদের মানববন্ধন 

আজহারুল ইসলাম সাদী
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৭৩ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

তিন বছর সাতক্ষীরা উপকূলের ২০০ পরিবার গৃহহীন, সেলক্ষ্যে

সাতক্ষীরায় জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনের দাবিতে উপকূলবর্তী সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত।

শনিবার (০৪ জুন) দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে শিক্ষার্থী হুজাইফা আল-আমিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন উপকূলীয় বাসিন্দা সাংবাদিক মীর আবু বক্কর, এনআরবিসি ব্যাংকের সাতক্ষীরা শাখার ম্যানেজার শামীম রেজা, ব্যবসায়ী আব্দুস সাত্তার, সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী হিজবুল্লার শরিফ, নাসির মাহমুদ, সিটি কলেজ শিক্ষার্থী মিয়ারাজ হোসেন, সাংবাদিক ইয়ারব হোসেন, গাজী ফারহাদ, হোসেন আলী ও নাট্যকর্মী রবিউল ইসলাম শুভ প্রমুখ।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ২০২০ সালের ২০ মে ঘূর্ণিঝড় আম্ফান ও ২১ সালের ২৫ মে ঘূর্ণঝড় ইয়াসের আঘাতে উপকূল রক্ষা বেড়িবাঁধ ভেঙে ভিটেমাটি হারিয়ে বাঁধের ওপর বসবাস করছে দুইশ পরিবার। দুই বছরেও তাদের পুনর্বাসন বা ক্ষতি পূরণের ব্যবস্থা করা হয়নি। কোনো আশ্বাসও পায়নি এই পরিবারগুলো। আমরা এসব ভিটেমাটিহারা মানুষগুলোর পুনর্বাসনের দাবি করছি।

আক্ষেপ প্রকাশ করে উপকূলের শিক্ষার্থীরা আরো বলেন, জলবায়ু ফান্ডের অর্থায়নে এসব মানুষদের ক্ষতিপূরণ পাওয়ার কথা থাকলেও তারা তা পান না। এসব পরিবার যেন নিরাপদ বাসস্থান পায়, সেজন্য প্রধানমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991