বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

সাতক্ষীরায় বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবলীগের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

আজহারুল ইসলাম সাদী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৩৬২ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ বিএনপি-জামায়াত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যে ও অপতৎপরতার বিরুদ্ধে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

বুধবার (০৯ মার্চ) বিকালে নিউ মার্কেট মোড়স্থ শহীদ স ম আলাউদ্দিন চত্বরে, বাংলাদেশ আওয়ামী যুব লীগ সাতক্ষীরা জেলা ও উপজেলা শাখার আয়োজনে, অনুষ্ঠিত প্রতিবাদ মিছিল ও সমাবেশে

সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ আবু আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, সদর উপজেলা আ.লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম নান্টু, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদ হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হুসাইন সুজন, রেজাউল ইসলাম রেজা, সাবেক সহ-সভাপতি মো. জাহিদ হোসেন বাপ্পী প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এসময় যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন,

বিএনপি আর কোন কিছু না পেয়ে দ্রব্যমূল্য নিয়ে সারা দেশে উত্তেজনা সৃষ্টি করার পায়তারা শুরু করেছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খাদ্য, স্বাস্থ্য, বিদ্যুৎসহ সকল সেক্টরে আজ স্বয়ং সম্পূর্ণ। বিএনপি সেটি সহ্য করতে পারছে না। আপনারা যদি জনগনের স্বার্থের রাজনীতি করেন, তাহলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করুন। জনগণ ভোট দিয়ে যদি আপনাদের নির্বাচিত করে তাহলে আপনাদের স্বাগত জানাবো। কিন্তু বিদেশে লবিস্ট নিয়োগ করে রাতের আধাঁরে ক্ষমতা দখলের চেষ্টা করলে সেটি জনগণ মেনে নেবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991