রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

সাতক্ষীরা মেডিকেল হাসপাতাল লিফটে মুক্তিযোদ্ধার মৃত্যুর ঘটনায় মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৪০৩ বার পঠিত

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অকেজো লিফটে মুক্তিযোদ্ধা সৈয়দ আলীর মরদেহ উদ্ধারের ঘটনায় হাসপাতালের পরিচালক ডা. কুদরত ই খুদাসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছেলে আব্দুল্লাহ বাদী হয়ে মামলাটি করেন।

।মালরর অন্যান্য আসামিরা হলেন-সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের টেকনেশিয়ান আব্দুল হালিম, ওয়ার্ড মাস্টার মুরাদ হোসেন ও লিফটম্যান আরিফ হোসেন।এব্যাপারে নিহতের ছেলে আব্দুল্লাহ বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি গত ৪ অক্টোবর সকাল ১১টার দিকে ওষুধ নিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এব্যাপারে ৫ অক্টোবর সাতক্ষীরা সদর থানায় তাকে নিখোঁজ উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করি। এরপর ৯ অক্টোবর বাবার অর্ধগলিত লাশ মেডিকেল কলেজ হাসপাতালের অকেজো লিফটের নিচ থেকে উদ্ধার করে পুলিশ।হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, দায়িত্বে অবহেলা ও হাসপাতালের সাধারণ কর্মচারী ও কিছু দালালের কারণে আমার বাবার এমন মৃত্যু হয়েছে। একারনে আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। মামলার বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স. ম কাইয়ুম বলেন, নিহতের ছেলে বাদী হয়ে পরিচালকসহ চারজনের নামে মামলা দিয়েছেন। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991