বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন
ঘোষনা
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম শুভ জন্মদিন আজ চট্টগ্রামপ্রধান খবর চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ নির্বাচিত নিজস্ব প্রতিবেদক : ১০ ডিসেম্বর ২০২৫, ৫:৩৯ চাঁদপুর-৪ ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার—বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা লায়ন হারুনুর রশিদের বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের সাদকায়ে জারিয়া। বামৈল দক্ষিণে আ. লীগ নেতা মালুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার–সহ নানা অভিযোগ এলাকায় আতঙ্ক, তদন্ত দাবি স্থানীয়দের দুর্নীতিবিরোধী কবিতা গানে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিউজ ২১ টিভির প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদারের বাবার মৃত্যুতে গলাচিপা উপজেলা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গলাচিপায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর শ্রীপুরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তে অর্ধশত মানুষের যোগদান করেছে, তানোরে পরিত্যক্ত নলকূপের পাইপে ৩৫ ফুট গভীরে আটকা দুই বছরের শিশু, চলছে প্রাণপণ উদ্ধার অভিযান লালমনিরহাটে এসপির সাথে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও কমিটির তালিকা হস্তান্তর ঝিনাইদহে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর আহত, হাসপাতাল ভর্তি ঝিনাইদহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজনে ঝিনাইদহ জেলা কার ও মাইক্রোবাস চালক সমিতি চাঁদাবাজির মামলায় রাঙ্গাবালীর তহশিলদারসহ তিনজনকে আদালতের সমন বাঞ্ছারামপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা। সাংবাদিক সাইদুলের উপর হামলার ঘটনায় ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একদন্তে বিএনপির দোয়া মাহফিল ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা শ্যামনগরে সীমানা পিলারসহ গ্রেপ্তার-৫ জন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার শ্যামনগরে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর সময়কার কথিত সীমানা পিলারসহ পিলার কেনাবেঁচা চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার রাতে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের কুলতলি গ্রামের মৃত মাদার গাজীর ছেলে আব্দুল মজিদের বাড়ি থেকে শ্যামনগর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারকৃতদের নিকট থেকে প্রায় নয়শ ৭০ গ্রাম ওজনের একটি ছয় ইঞ্চি লম্বা সীমানা পিলার (ধাতব বস্তু), তাদের ব্যবহৃত মাইক্রোবাস ও নগদ তিন লাখ ২৮ হাজার টাকাসহ সাতটি মোবাইল উদ্ধার হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন বরগুনা জেলার দেশান্তরকাঠি গ্রামের সেলিম হাওলাদারের ছেলে আল আমিন (৩৬), মাদারীপুর জেলার শ্রীনাথদী গ্রামের আব্দুল লতিফ মাতুব্বরের ছেলে মনিরুজ্জামান মনির (৪৭), লুন্দি মধ্যপাাড়া গ্রামেরমৃত আব্দুল কাদেরের ছেলে অহিদুর রহমান খোকন(৪১), নয়াকান্দি মাচ্চর গ্রামের মৃত বেলাল মাতুব্বরের ছেলে আব্দুর রহিম মাতুব্বর(২৫) ও সুনামগঞ্জ জেলার লালপুর (ভাটিপাড়া) গ্রামের মৃত আব্দুল হাকিম সরকারের ছেলে মুজিবর রহমান সরকার (৫০)।

 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ জানান কয়েকজন প্রতারকের কথিত সীমানা পিলার কেনাবেঁচার খবরে আব্দুল মজিদের বাড়িতে পুলিশ অভিযান চালায়। এসময় পটুয়াখালীর মৃত আজগর আলীর ছেলে আবু বক্কার ও গৃহকর্তা মজিদ পালিয়ে গেলেও তাদের পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এসময় ধাতব ছয় ইঞ্চি লম্বা ও সাড়ে পাঁচ ইঞ্চি ব্যাসের একটি ধাতব বস্তুসহ তাদের বহনকৃত হেরিয়ার মাইক্রোবাসসহ নগদ টাকা উদ্ধার করা হয়।

 

ধাতব বস্তুটির গায়ে অস্পষ্টভাবে ইংরেজীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানী ১৮১৮ এবং ক্রস পতাকা আকৃতি অংকিত রয়েছে। গ্রেপ্তারকৃত পাঁচজনসহ তাদের দুই সহযোগীসহ অজ্ঞাত তিন/চার জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর আসামীদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991