রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

সাতক্ষীরা সদর সংসদ সদস্যে ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ

আজহারুল ইসলাম সাদী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩১৩ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা সদর (২) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল কর্ণারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মো.
আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মারুফ তানভীর হোসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, জেলা মহিলা অধিদপ্তর’র জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো.মফিজুর রহমান, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আজমল হোসেন, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান,ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, আলিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ মো. আব্দুর রঊফ, শিবপুর ইউপি চেয়ারম্যান এস.এম আবুল কালাম, বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, ঘোনা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের ও লাবসা ইউনিয়নের মহিলা ইউপি সদস্য ফেরদৌসি ইসলাম মিস্টি প্রমুখ।

এসময় সদর উপজেলার ৭৫ জনকে ২ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991