শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
ঘোষনা
আটঘরিয়ায় সুদের টাকার চাপের কারণে দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা সীমান্তে কোষ্টগার্ডের অভিযানে থেকে বিদেশি মদসহ আটক -১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১২৩ বার পঠিত

 

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা প্রায় দুই লাখ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশী মদসহ এক মাদক চোরকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার বিকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মাদক চোরাকারবারীর নাম মো. শফিকুল ইসলাম (৪১)। সে উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের মৃত গোলাম রব্বানী গাজীর পুত্র।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একটি অসাধু মাদক চোরাকারবারী চক্র ভারত হতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর থানাধীন পশ্চিম কৈখালী সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে নদী পথে মাদকের একটি বড় চালান বাংলাদেশে নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ড কৈখালী স্টেশনের সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় সেখান থেকে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে নিয়ে আসা ১ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা মূল্যের ৪১ বোতল ভারতীয় মদসহ উক্ত মাদক চোরাকারবারীকে হাতে নাতে আটক করা হয়। জব্দকৃত মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো উল্লেখ করেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991