
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর- দেবহাটা) আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে প্রচারনা শুরুর লক্ষ্যে মতবিনিময় করেছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও লাবসা ইউনিয়ন থেকে ৭ বারের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলিম।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে আব্দুল আলীম চেয়ারম্যান এর বিনেরপোতাস্থ নিজস্ব কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময়কালে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জেলা বিএনপির সদস্য এডভোকেট নুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী, পৌর বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন নাসির, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক আনারুল ইসলাম, মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদুল হক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম এ রাজ্জাক, সাইফুল ইসলাম বাবলু, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাকিবুল ইসলাম, জেলা জাসাসের ভারপ্রাপ্ত আহবায়ক শেখ জিল্লুর রহমান, সদস্য সচিব ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজিবুল ইসলাম রাজিব, আগরদাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইসমাইল হোসেন সিরাজী, লাবসা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সদস্য সচিব আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ছোটো, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, পৌর ছাত্রদলের আহবায়ক হাজী আয়ুব আলী, সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈমুর রহমান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য জাহিদুল বাশার, শহর ছাত্রদলের আমিনুর রহমানসহ বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।