বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

সাপাহারে আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য আটক

জুল‌ফিকার আলী সম্রাট, নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৪৫১ বার পঠিত

নওগাঁর সাপাহারে থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য আব্দুল জব্বার (৩৫) কে আটক করা হয়েছে। আটক আব্দুল জব্বার পোরশা উপজেলার শোভাপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে বলে জানা গেছে।
এজাহারের বরাত দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, গত বছরের ৯ মার্চ উপজেলার মাইপুর ব্রিজ এলাকায় উপজেলার কোচকুড়িলিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে হারুন অর রশিদকে মারাত্মক যখম করে তার কাছে থাকা ডিসকভার-১২৫ সিসি মোটরসাইকেল ছিনতাই করে ডাকাত দলের সদস্য জব্বার। সেসময় থেকেই তাকে খুঁজতে থাকে পুলিশের একটি দল। পরে সোমবার (২৩ মে ) বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার নিশ্চিন্তপুর মোড় থেকে ওই ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয় থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্বার মোটরসাইকেল ছিনতাইয়ের কথা স্বীকার করেছে এবং এর আগেও বিভিন্ন থানায় তার নামে ৯টি মামলা আছে।
পরদিন মঙ্গলবার দুপুরে আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি তারেকুর রহমান সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991