শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

সাভারে ছিনতাইয়ের কবলে এসিল্যান্ড, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তই

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২৫২ বার পঠিত

আকতার হোসেন, স্টাফ রিপোর্টরঃ

ঢাকাট সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক গুরুতর আহত হয়ে এনাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে সাভারের সিঅ্যান্ডবি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

এসিল্যান্ড আবু বকর সিদ্দিক টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হাকুড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে। তিনি সাভারের লাইভস্টক একাডেমিতে সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট বিষয়ে প্রশিক্ষনার্থী।

প্রত্যক্ষদর্শী কটু মিয়া বলেন, আবু বকর সিদ্দিক নামের ওই ব্যক্তি সাভারের দিক থেকে আসা গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন। এসময় পাঁচজন ছিনতাইকারী তাকে আক্রমণ করেন। এসময় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে কাছে থাকা মোবাইল টাকা পয়সা সব নিয়ে চলে যায়। ছিনতাইকারীরা দেয়াল টপকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়।

এব্যাপারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার মামুন বলেন, রাত সাড়ে ১১ টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। এছাড়া এখন রোগী অপারেশন থিয়েটারে আছে। তার অস্ত্রোপচার চলছে। প্রাথমিক ভাবে জেনেছি তার শরীরে ৩ থেকে ৪টি ছুরিকাঘাত রয়েছে। অস্ত্রোপচার সম্পন্ন হলে তার শারীরিক অবস্থার কথা নিশ্চিত ভাবে বলা যাবে।

সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, আহত ও এসিল্যান্ডকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। এব্যাপারে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991