রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

সারাদেশ ন্যায় রামগতিতে জনশুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৩৩৯ বার পঠিত

সবুজ সাহা স্পেশাল করেসপন্ডেন্টঃ

সারাদেশ ন্যায় রামগতিতে ও জনশুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম চালিয়েছে শুমারি কর্মী।বুধবার(১৫জুন) সকাল থেকে উপজেলা বিভিন্ন গ্রামে বাড়িতে বাড়িতে তথ্য সংগ্রহের ব্যাস্ত সময় পার করছেন কর্মীরা। এর আগে তিন দিন ব্যাপী প্রশিক্ষণের মধ্যদিয়ে তাদের তথ্য সংগ্রহের বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন জেলা ও উপজেলা পরিসংখ্যান ব্যুরো কর্মকর্তা ।প্রশিক্ষণে নিজ এরিয়া ও খানা বিষয়টি নিশ্চিত করে দেন শুমারি কর্মীকে।

তথ্যসূত্রে আজ থেকে শুরু ষষ্ঠ ‘জনশুমারি ও গৃহগণনা-২০২২’। আগামী ২১ জুন শেষ হবে সপ্তাহব্যাপী ‘জনশুমারি ও গৃহগণনা-২০২২’ কার্যক্রম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যূরো (বিবিএস) ‘জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম বাস্তবায়ন করবে। শুমারি শুরুর আগে মঙ্গলবার (১৪ জুন ) দিবাগত রাত ১২টা’কে ‘শুমারি রেফারেন্স পয়েন্ট/সময়’ হিসেবে ধার্য করা হয়। এবার প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে।একটি ওয়েবভিত্তিক ইনটিগ্রেটেড সেনসাস ম্যানেজমেন্ট সিস্টেম (আইসিএমএস) প্রস্তুতসহ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমে (জিআইএস) গণনা এলাকার বিভিন্ন পর্যায়ের কন্ট্রোল ম্যাপ প্রস্তুত করা হয়েছে।’

শুমারি কর্মী বলরাম সাহা জানাই আমি সর্বপ্রথম এই জনশুমারি ও গৃহগণনা কাজে যুক্ত হয়ে নিজেকে ধন্য মনে করছি, এই সামান্য যোগ্যতা নিয়ে সরকারকে সহযোগীতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তবে আমাদের খানা ভাগ করে দেওয়া হয়েছে একজন ব্যাক্তির তথ্য দিতে ৩৫টি বিষয় তুলে ধরে হয়, তবে আমি যথেষ্ট চেষ্টা করবো সঠিক তথ্য প্রধান করতে।

এদিকে শুমারিতে সঠিক তথ্য প্রদানে উদ্বুদ্ধকরণ বিষয়ক গান, নাটিকা, ডকুড্রামা, শুমারি কাউন্ট ডাউন, ডকুমেন্টারি দেশের সকল সরকারি-বেসরকারি গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। জেলা তথ্য অফিসের মাধ্যমে স্থানীয় ক্যাবল টিভিতে জনশুমারি প্রচার, প্রচার সামগ্রী বিতরণ, ডকুমেন্টারি প্রচারসহ শুমারি চলাকালে মাইকিং করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991