মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

সার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, দরজা কেঁটে হেলপারকে উদ্ধার

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২
  • ৫৫৬ বার পঠিত

চোঁখে ঘুম থাকায় ড্রাইভার বিশ্রামে গিয়ে তার কিশোর বয়সী হেলপার দিয়ে চালানো হয় সার বোঝাই ট্রাক। পরে নিন্ত্রন্ত্রণ হারিয়ে ট্রাকটি গাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশটি ধুমড়ে মুচড়ে গিয়ে ট্রাকের ভিতরে আটকে পড়ে আটকা পরে হেলপার তোতা। আমতলী ও পটুয়াখালীর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টা অভিযান চালিয়ে দরজা কেঁটে ট্রাকের ভিতর থেকে জীবিত হেলপার তোতাকে অবস্থায় উদ্ধার করেন। ঘটনাটি ঘটেছে আমতলী- পটুয়াখালী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আজ সোমবার (২৪ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে।

জানা গেছে, গতকাল সন্ধ্যায় যশোরের নওয়াপাড়া থেকে মা বাবার দোয়া নামক ওই সার বোঝাই ট্রাকটি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার উদ্দেশ্যে ছেড়ে আসে। লেবুখালী পায়রা সেতুটি পার হয়ে ট্রাক ড্রাইভার তুহিনের সঙ্গে থাকা ১৪ বছরের বালক হেলপার তোতাকে ট্রাক চালাতে দিয়ে সে ঘুমিয়ে পড়েন। কিশোর হেলপার তোতা গন্তব্য গলাচিপার পথ চিনতে না পেরে আমতলীর দিকে চালিয়ে আসে। আমতলী শহরের কাছাকাছি উশ্শিতলা নামক স্থানে পৌছলে ঘুম চোঁখে ট্রাকটি চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সাথে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে হেলপার তোতা ট্রাকের মধ্যে আটকে যায়।

সংবাদ পেয়ে আমতলীর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে ট্রাক ড্রাইভার তুহিনকে উদ্ধার করে। হেলপার তোতাকে বের করতে সামনের অংশ খুলতে আধুনিক সরঞ্জাম না থাকায় তারা পটুয়াখালী ফায়ার সার্ভিসকে খবর দেয়। পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি টিম টানা এক ঘণ্টারও বেশী সময় ধরে উদ্ধার অভিযান চালিয়ে ট্রাকের দরজা কেঁটে হেলপার তোতাকে জীবিত অবস্থায় উদ্ধার করে আহত হেলপার তোতাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহত হেলপারকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছি।দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991