শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
ঘোষনা
ছাতকে মোবাইল কোর্টে অবৈধ বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা মর্যাদাপূর্ণ সিলেট ১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এর প্রচারণা শুরু। শ্রীপুরে, প্রতারণার শিকার হয়ে উদ্যোক্তা থেকে দেউলিয়ার দ্বারপ্রান্তে, কাকলী ফার্নিচারের মালিক। নির্বাচনে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান চট্টগ্রামের জেলা প্রশাসকের দেশকে কিছু দেওয়ার মাধ্যমেই জীবনের সার্থকতা খুঁজে বের করতে হবে — চট্টগ্রাম জেলা প্রশাসক মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ১০ হাজার পিসসহ যুবক আটক রাজশাহী–চাঁপাই সীমান্তে নীরব অস্ত্রের ঝুঁকি, নির্বাচনের আগে বাড়ছে অবৈধ অস্ত্র প্রবেশের আশঙ্কা শৈলকুপায় রাত নামলেই ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নওগাঁয় ১৯ মাস পর ডোবা থেকে সুমনের কঙ্কাল উদ্ধার কালীগঞ্জে জামায়াত প্রার্থীর পোস্টার পোড়ানো–ছেঁড়ার অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ ভোটাররা সোনারগাঁওয়ে দাঁড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ মানববন্ধন। সাঈদা খাতুন শিশু শিক্ষা নিকেতন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি গলাচিপায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত সরস্বতী পূজা; শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয় মন্দির ও বিদ্যালয় প্রাঙ্গণ। ভোলা-৩ আসনে ট্রাক প্রতীকে গণসংযোগে ব্যস্ত আবু তৈয়ব (আতিক) চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার। ঝিনাইদহ-৩ আসনে নির্বাচনী পরিবেশ নস্যাৎ করার অভিযোগ: জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুর, কোটচাঁদপুর–মহেশপুরে উত্তেজনা ঝিনাইদহ-৪ ভোটের পরিবেশ নষ্টসহ আইনশৃংখলা অবনতির শংকা জানিয়ে কালীগঞ্জে জামায়াতের সংবাদ সন্মেলন

সিদ্ধিরগঞ্জে এক রাতে সফল মাদকবিরোধী অভিযান ১০,০০০ পিস ইয়াবাসহ এক কারবারি আটক*

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

ক্রাইম রিপোর্টার মোঃ আলমগীর হোসেন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নবাগত অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম–এর কঠোর দিকনির্দেশনায় থানা পুলিশ পরিচালনা করেছে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান।

গত মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ২১:২৫ মিনিটে, সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী নতুন মহল্লার শাপলা চত্বর এলাকায় মায়া টি–স্টোরের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ জাকিরুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ মোস্তফা কামাল ও তাদের সঙ্গীয় ফোর্স।

অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে একজন ব্যক্তিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের নাম-পরিচয় জানান— জিহাদুল ইসলাম (২০), পিতা: জিয়াউর রহমান, মাতা: দেলোয়ারা বেগম, স্থায়ী ঠিকানা: রঙ্গিখালী দক্ষিণ হ্নীলা, টেকনাফ, কক্সবাজার. বর্তমান ঠিকানা: পাইনাদী নতুন মহল্লা, পিএমএ মোড়, সিদ্ধিরগঞ্জ।

পরবর্তী তল্লাশিতে তার হেফাজত থেকে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ তালিকা মূলে মাদকদ্রব্যগুলো আইনগতভাবে জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত জিহাদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991