শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

সিদ্ধিরগঞ্জে ড্যাবের উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ,আজহারুল ইসলাম মান্নানের উপস্থিতিতে শতাধিক রোগী পেলেন ফ্রি চিকিৎসা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৮ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের ভাবলা প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, দেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। ড্যাবের এই মানবিক উদ্যোগ সমাজের জন্য প্রশংসনীয় ও অনুকরণীয়।

কর্মসূচির উদ্বোধন করেন অধ্যাপক ডা. জহিরুল ইসলাম শাকিল, সহসভাপতি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। তিনি বলেন, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো চিকিৎসকদের নৈতিক দায়িত্ব এবং ড্যাব সেই দায়িত্ববোধ থেকেই নিয়মিত এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. ফরহাদ হাসান চৌধুরী, যুগ্ম মহাসচিব, ড্যাব কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং মাসুদুল ইসলাম রাজীব, যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক, ড্যাব নারায়ণগঞ্জ জেলা। তিনি বলেন, ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় শতাধিক রোগী বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করেন মো. সাগর প্রধান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991