রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

সিরাজগঞ্জের বেলকুচিতে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এক জন নিহত হয়েছে

মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ বিষেশ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৩২০ বার পঠিত

সিরাজগঞ্জের বেলকুচিতে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সোহান (১৯) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তার সঙ্গে থাকা দুজন। শুক্রবার (১৭ মার্চ) সকালে বেলকুচি-বানিয়াগাঁতী আঞ্চলিক সড়কের বানিয়াগাঁতী নতুনপাড়া কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহান একই উপজেলার বওরা পশ্চিম পাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বেলকুচি থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন জানান, সোহানসহ তিনজন দ্রুত গতির একটি মোটরসাইকেলে করে বানিয়াগাঁতী কবরস্থান এলাকা দিয়ে যাচ্ছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান সোহান। এতে গুরুতর আহত হন অপর দুই আরোহী। এলাকাবাসী আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরে তাদের ঢাকায় পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991