বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন
ঘোষনা
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম শুভ জন্মদিন আজ চট্টগ্রামপ্রধান খবর চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ নির্বাচিত নিজস্ব প্রতিবেদক : ১০ ডিসেম্বর ২০২৫, ৫:৩৯ চাঁদপুর-৪ ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার—বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা লায়ন হারুনুর রশিদের বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের সাদকায়ে জারিয়া। বামৈল দক্ষিণে আ. লীগ নেতা মালুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার–সহ নানা অভিযোগ এলাকায় আতঙ্ক, তদন্ত দাবি স্থানীয়দের দুর্নীতিবিরোধী কবিতা গানে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিউজ ২১ টিভির প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদারের বাবার মৃত্যুতে গলাচিপা উপজেলা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গলাচিপায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর শ্রীপুরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তে অর্ধশত মানুষের যোগদান করেছে, তানোরে পরিত্যক্ত নলকূপের পাইপে ৩৫ ফুট গভীরে আটকা দুই বছরের শিশু, চলছে প্রাণপণ উদ্ধার অভিযান লালমনিরহাটে এসপির সাথে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও কমিটির তালিকা হস্তান্তর ঝিনাইদহে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর আহত, হাসপাতাল ভর্তি ঝিনাইদহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজনে ঝিনাইদহ জেলা কার ও মাইক্রোবাস চালক সমিতি চাঁদাবাজির মামলায় রাঙ্গাবালীর তহশিলদারসহ তিনজনকে আদালতের সমন বাঞ্ছারামপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা। সাংবাদিক সাইদুলের উপর হামলার ঘটনায় ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একদন্তে বিএনপির দোয়া মাহফিল ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুর সনাতনি ইউনিয়নে বিপুল ভোটে নৌকার প্রার্থী লুৎফর রহমান বিজয়ী

মোঃ রেজাউল করিম খান
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২৮২ বার পঠিত

রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৫ জন স্বতন্ত্র প্রার্থীকে পরাজিত করে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মোঃ লুৎফর রহমান। এ নিয়ে লুৎফর রহমান টানা তিনবার চেয়ারম্যান পদে বিজয়ী হলেন।

বেসরকারি ফলাফলের তথ্য অনুযায়ী সোনাতনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ লুৎফর রহমান পেয়েছেন ৯ হাজার ৫৫৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ রুবেল হোসেন পেয়েছেন ২ হাজার ৩৮ ভোট।

সরেজমিন ঘুরে দেখা যায়, বিপুল উৎসাহ-উদ্দিপনার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে শাহজাদপুর উপজেলার সোনাতনি ইউনিয়ন পরিষদের নির্বাচন। বুধবার সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানে জন্য নিজ নিজ কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান। এ যেন চর অঞ্চলের ভোট উৎসব। এদিকে নির্বাচন কমিশন কর্তৃক ভোট গ্রহনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ দায়িত্ব পালনের মধ্যদিয়ে ভোটারদের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান নিশ্চিত করেছেন। যমুনা নদী বিধৌত সোনাতনি ইউনিয়নের মোট ১৮ হাজার ৪শো ৫১ ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ১১০ জন এবং নারী ভোটার ৯ হাজার ৩৪১ জন। মোট ১৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ১ জন ও ৫ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ইউপি সদস্য পদে ৩২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991