সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
ঘোষনা
নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ গোয়েন্দার পৃথক ৩টি মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন 

মোঃ রেজাউল করিম খান ‌
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২৮১ বার পঠিত

রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ

“নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধু’র বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে এবং নিরাপদ মাছের উৎপাদন বৃদ্ধি করতে, জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করতে- সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বণার্ঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ জুলাই) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে থেকে বণার্ঢ্য র‌্যালী বের হয়ে অফির্সাস ক্লাবে এসে শেষ হয়।

পরে অফির্সাস ক্লাবে আলোচনা সভায় জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, জেলা

প্রশাসক ড. ফারুক আহাম্মদ ।তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার হলো মৎস্য বান্ধব সরকার। মৎসীজীবিদের জীবন-জীবিকার জন্য সরকার সুযোগ সুবিধা প্রদান করেছে এবং মৎস্য খাতকে এগিয়ে নিতে বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপে গ্রহণ করছেন । নদীতে,খাল- বিল, হাওর-বাওর, পুকুর, জলাশয়ে কারেন্ট জাল, দোয়ারিজাল বা অবৈধ জাল ব্যবহার করে পোনামাছ নিধন করা যাবে না । সচেতন হয়ে আইনকানুন মেনে মাছ ধরতে হবে। নদী, হাওর-বাওর,খাল-বিল, পকুরের পানিতে বর্জ্য পদার্থ ফেলা যাবে না এজন্য সকলের সহযোগিতা করতে হবে । মৎস্য অধিদপ্তর, জেলা প্রশাসন ও ব্যাপক কাজ করছে।

অনুষ্ঠানে স্বাগত জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আলমগীর কবির। সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সঞ্চালনায়

বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা, অ্যাডভোকেট,আলহাজ্ব কে এম হোসেন আলী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন , সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রেদওয়ান আহমেদ রাফি, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি মোঃ হেলাল আহমেদ, সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সী প্রমুখ।

এসময় জাতীয় মৎস্যজীবি সমবায় সমিতির সদস্য মোঃ সুরুতজ্জামান তালুকদার, জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সভাপতি আলী আহমেদ টুংকু, সহ-সভাপতি ছফর আলী, সাধারণ সম্পাদক টিএম মাঈনুল ইসলাম তালুকদার, পৌর মৎস্যজীবী লীগের সভাপতি খোকন ব্যাপারী, খামীর মধ্যে মোঃ আব্দুর রহীম সহ প্রায় ৩ শতাধিক মৎস্যজীবী, মৎস্যচাষী, ও মৎস্য উদ্যাক্তারা উপস্থিত ছিলেন।

দুপুরে কয়েকটি পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991