মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন
ঘোষনা
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসে বাংলাদেশ প্রেস ক্লাবের শ্রদ্ধা নিবেদন ঘোড়াঘাটে ২০২৫সাল বিজয় দিবস পালিত। স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জে জেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

মোঃ রেজাউল করিম খান ভ্রাম্যমান প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৯৯ বার পঠিত

সিরাজগঞ্জে জেলা আওয়ামীলীগের উদ্যোগে – প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

মোঃ রেজাউল করিম খান
ভ্রাম্যমান প্রতিনিধি

২৮ অক্টোবর ঢাকায় বিএনপির -জামাত আন্দোলনের নামে পুলিশ হত্যা, প্রধান বিচারপতি’র বাসভবন ও রাজারবাগ পুলিশ লাইন ভাঙচুর,  অগ্নিসংযোগ এবং সন্ত্রাস নৈরাজ্য  প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে শহরে  প্রতিবাদ মিছিল ও  শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার (২৮ অক্টোবর ) সকাল ১১ টায় সিরাজগঞ্জ শহর  এস.এস রোডস্থ সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের দলীয়  কার্যালয়ের সামনে থেকে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে.এম. হোসেন আলী হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ  আব্দুস সামাদ তালুকদারের আহবানে প্রতিবাদ মিছিল ও  শান্তি সমাবেশ  উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ (সদর কামারখন্দ)  আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা:মোঃ হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসাহাক আলী, সহ-সভাপতি আব্দুল বারী শেখ, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফিরোজ ভূঁইয়া,  যুগ্ন-সাধারণ সম্পাদক ড.জান্নাত আরা তালুকদার হেনরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব এহসান সহ অন্যান্যরা এবং পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন,সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সদর থানা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না,সাধারণ সম্পাদক অধ্যাপিকা হাসনা হেনা,জেলা আওয়ামী  যুব মহিলা লীগের সভাপতি রোমানা রেশমা, সাধারণ সম্পাদক আফরিন মায়া,  জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদ ইউসুফ জুয়েল সহ সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের  অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী এসময় উপস্থিত ছিলেন। 
বক্তাগন বলেন, গত ২৮ অক্টোবর-২০২৩   বিএনপি-জামাতের কথিত আন্দোলনের নামে নৈরাজ্য,  সন্ত্রাস সৃষ্টি  করছে   জ্বালাও পোড়াও করে পুলিশ হত্যা করছে  , বিচারপতির বাসভবন হামলা ও অগ্নিসংযোগ করছে। 
সাংবাদিকদের উপর ও আওয়ামীলীগের নেতাকর্মীদের ওপর হামলা করেছে বিনা উস্কানিতে। বিএনপির কাজ হলো ধ্বংসাত্নক কাজ করা,  তথাকথিত ডাকা হরতাল জনগণ সাড়া দেয়নি। সন্ত্রাসী খুনি অগ্নিসংযোগকারী বিএনপি-জামাতকে রাজপথে থেকে প্রতিহত করা হবে তাদেরকে আর ছাড় দেওয়া হবে না। আমরা শান্তি সমাবেশ করলাম জনগণ আমাদের সাথে রয়েছে । 
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী ইতিহাসের মহানায়ক জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন,বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ সব সময় মাঠে থাকবে। আগামী ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের প্রতিটি আসন কে নৌকা মার্কা প্রার্থীদের বিজয় করে জাতির পিতা কন্যাকে উপহার দেয়া হবে। বক্তারা আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মান করতে তরুণ প্রজন্মরাই আগামীদিনের মুল হাতিয়ার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991