শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
ঘোষনা
হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। আটঘরিয়ায় সুদের টাকার চাপের কারণে দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ

সিরাজগঞ্জে রায়গঞ্জে প্রতিমা তৈরীতে ব্যস্ত মৃৎশিল্পীরা

মোঃ রেজাউল করিম খান
  • আপডেট টাইম : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪০ বার পঠিত

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঘরে ঘরে দেবীদুর্গার আগমনী বার্তা। আর মাত্র কিছুদিন পর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা। এজন্য মূর্তি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের রায়গঞ্জের মৃৎশিল্পীরা।উপজেলার ৯ টি ইউনিয়নে সরেজমিন ঘুরে প্রতিমা শিল্পীদের ব্যস্ততার চিত্র দেখা গেছে।

প্রতিমা শিল্পীদের অতি ভালোবাসায় ও নিপুণ আঁচড়ে তৈরী হচ্ছে একেকটি প্রতিমা। সিরাজগঞ্জের রায়গঞ্জে আগামী ২৫ সেপ্টেম্বর মহালয়ের মধ্যদিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই চার দিকে চলছে এখন প্রতিমা তৈরীর কাজ। দুর্গাপূজা বাঙ্গালি হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় উৎসব। তাই মা দুর্গাকে বরণ করে নেয়ার জন্য এখন থেকেই দিনখন গোনার পালা শুরু করেছেন সনাতন হিন্দু ধর্মলম্বীরা।

উপজেলা পূজা উদযাপন কমিটির তথ্য মতে, উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এবছর মোট ৭৭ টি পূজা মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। যতদিন ঘনিয়ে আসছে ততই মানুষের মাঝে দেখা দিচ্ছে পূজার প্রস্তুতি।

উপজেলার প্রতিমা শিল্পী রণজিত ও জীবন কুমার পাল বলেন, এ বছরে উপজেলার বিভিন্ন এলাকার মন্ডপে প্রতিমা তৈরীর কাজ নিয়েছেন। বংশ পরম্পরায় এই কাজ করে আসছি। এই বছরে আমাদের প্রতিমা তৈরীতে বেশি পোষাবে না। কারণ প্রয়োজনীয় উপকরণের দাম ও কারিগরের মজুরিসহ সব কিছুর দাম বেড়ে গেছে। তবুও আনন্দের সঙ্গে প্রতিমা তৈরী করছি আমরা।

উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বাসিন্দা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবল কুমার পোদ্দার জানান, এবছর আমাদের ইউনিয়নে ১৩টি পূজা মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এবছর পূজা মন্ডপে সার্বিক তত্বাবধান ও নিরাপত্তার কথা ভেবে প্রতিটি পূজা মন্ডপের সভাপতি/সাধারণ সম্পাদকের তালিকা করা হয়েছে ।আগামী শুক্রবার সকলের সাথে এ বিষয়ে আলোচনায় বসবে ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ।

রায়গঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী চন্দন কুমার সরকার জানান, হিন্দু ধর্মালম্বীর সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এবার উপজেলার নয়টি ইউনিয়নে মোট ৭৭টি দুর্গামন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।এর মধ্যে প্রতিটি পূজামন্ডপে কাজ শুরু হয়েছে। এবং আমরা প্রতিটি পূজা কমিটির সভাপতি ও সম্পাদকের সঙ্গে যোগাযোগ রাখছি। যেহেতু মন্দিরে প্রতিমা তৈরীর কাজ হচ্ছে সেগুলোতে নিজ উদ্দ্যোগে পাহারা দেয়ার কথা অবগত করা হয়েছে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল এ প্রতিবেদকে জানান,এবছর শারদীয় দুর্গোৎসবকে ঘীরে রায়গঞ্জ উপজেলা প্রশাসন বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছেন।পূজা মন্ডপ গুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আলোচনা সভা করা হয়েছে।থানা পুলিশ, আনসার,গ্রাম পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক তত্ববধানে থাকবেন।তিনি আরো জানান, সরাষ্ট্র মস্ত্রণলায় থেকেও কিছু দিক নির্দেশনা এসেছে সেই মোতাবেক কাজ করবে উপজেলা প্রশাসন।

এ বিষয়ে রায়গঞ্জ থানার (ওসি) তদন্ত ওয়াসিমুল বারী জানান,আমরা রায়গঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সকল সভাপতি সাধারণ সম্পাদকের সাথে একটি আলোচনা সভা করেছি । প্রতিটি পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তায় রায়গঞ্জ থানা পুলিশ নিয়োজিত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991