শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:১১ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শ্রদ্ধা নিবেদন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

ফয়ছল কাদির, সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান:

মহান বিজয় দিবস উপলক্ষে ‘সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন’ সিলেট জেলা ও বিভাগীয় কমিটির উদ্যোগে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শাহাদত বরণকারিদের শ্রদ্ধা জানাতে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন ‘সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন’-এর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান, সংগঠনের বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি কবি সুনির্মল সেন, জেলা শাখার উপদেষ্টা আলেয়া ফেরদৌস তুলি, সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু, বিভাগীয় সদস্য ফয়ছল কাদির, মোশাররফ হোসেন খান, জেলা সহ-সভাপতি আব্দুস সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সদস্য ফরহাদুজ্জামান চৌধুরী, মোঃ শিহাব উদ্দিন, লাহিন আহমদ এবং গোলাপগঞ্জ উপজেলা কমিটির সহ-দপ্তর বিষয়ক সম্পাদক মনসুর আহমদ শাপলু।

এছাড়া, সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন বৃহত্তর শিবগঞ্জ ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের আহ্বায়ক মোঃ খায়রুল ইসলাম (খায়ের), সংগঠনের সম্মানিত সদস্য জামিল আহমদ, সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি রাসেল আলী, অর্থ সম্পাদক টিটুল আহমদ, দপ্তর সম্পাদক আতা এলাহী এবং সম্মানিত সদস্য মিজানুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

নগরীর চৌহাট্রায় অবস্থিত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় কামাল খান বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় দেশের ৩০ লাখ মানুষের শাহাদাতের পথে আমরা বাংলাদেশ নামক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র অর্জন করি। তবে অত্যন্ত দুঃখের বিষয়, দেশ স্বাধীন হওয়ার ৫৪ বছর অতিবাহিত হলেও আমরা এখনও পূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারিনি। আজও সেই পুরনো শকুন আমাদের মানচিত্র বদলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। মহান বিজয়ের এই দিনে ধর্ম ও বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শপথ নিতে হবে, যাতে কোনো নব্য অপশক্তি আমাদের পরাভূত করতে না পারে। আজকের এই দিনে এটাই আমাদের অঙ্গীকার।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991