বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

সীতাকুণ্ডে ব্যবসায়ী খুনের মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৯ বার পঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গরু ব্যবসায়ী মুমিনুল হক হত্যাকাণ্ডের প্রায় তিন মাস পর মূল পরিকল্পনাকারী আজিজুল হক ওরফে ফারুককে(২৩)গ্রেপ্তার করেছে র‌্যাব।গ্রেপ্তার আজিজুল সীতাকুণ্ডের হাতিলোটা গ্রামের আবদুল হকের ছেলে।

আজ শুক্রবার র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)নূরুল আবছার জানান,বৃহস্পতিবার(২২শে সেপ্টেম্বর)বিকেলে সীতাকুণ্ডের বারবকুণ্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।তাকে আজ শুক্রবার সকালে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়,মুমিনুল হক পেশায় কৃষক এবং গরু ব্যবসায়ী।তার ভাই আকবার হোসেন সীতাকুন্ড থানাধীন মুরাদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।আকবার হোসেন ইউপি সদস্য হওয়ার পর গ্রামের অপকর্মকারীদের কাজে বাধা দিতেন।এ নিয়ে দুষ্কৃতকারীদের সঙ্গে বিরোধ তৈরি হয়।এরই জেরে গত ২৯ জুন মুমিনুল হককে কুপিয়ে হত্যা করে দুষ্কৃতকারীরা।এতে মুমিনুলের ছেলে ও ভাতিজাও আহত হয়।

এই হত্যাকাণ্ডের ঘটনায় গত ১লা জুলাই নিহত মুমিনুলের ছেলে আলী হোসেন সবুজ বাদী হয়ে আটজনকে এজাহারনামীয় এবং ৯-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991