রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ করে কৃষক কে বিএসএফ এর নির্যাতন।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৬৫৮ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার,আমিনুল ইসলাম:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে এক কৃষককে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করে নির্যাতনের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বুধবার দুপুরে বৃহষ্পতিবার (১৩ অক্টোবর) সকালে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী( বিজিবি) বিষয়টি নিশ্চিত করে। আহত ওই কৃষক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত কৃষক তারাপুর মুন্না পাড়া গ্রামের মৃত এরফান আলীর ছেলে মোঃ এসলাম(৬৫) আলী।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত কৃষক এসলাম জানান, জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদ পুর সীমান্তের অধীনে বুধবার দুপুরে বাংলাদেশী ভূখন্ডের দশবিঘি এলাকায় নিজের জমিতে পাট কাটতে গেলে ভারতের সভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশ করে রাইফেলের বাট দিয়ে মাথায় ও হাতে আঘাত করতে থাকে। নির্যাতনের পর বিএসএফ সদস্যরা চলে গেলে গুরুতর আহত ব্যক্তিকে তার পরিবারের সদস্যরা প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করে। সেখানে কতর্ব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) হাসপাতালে ভতির সুপারিশ করেন। পরে আহত ব্যক্তিকে তার স্বজনরা ঐ দিনই রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নং ওর্য়াড এ ভর্তি করেন।
এ ব্যাপারে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পরপরই আহত ব্যক্তির পরিবারের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিজিবির পক্ষ থেকে আহত ব্যক্তির ছেলেকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয় এবং টহল জোরদার করা হয় ।তিনি আরও জানান, এ ঘটনার প্রতিবাদে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানানো হয় এবং ঘটনার ব্যাখ্যা চেয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়।

তবে শেষ খবর লেখা পর্যন্ত(বৃহস্পতিবার বেলা ২টা ) বিএসএফের পক্ষ থেকে পতাকা বৈঠকের স্থান ও সময় জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991