শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

সুনামগঞ্জে বাড়ছে ঠানডাজনিত রোগের প্রকোপ, চিকিৎসক সংকটে ব্যাহত সেব

গাইবান্ধা জেলা ব্যুরো প্রধান, রানা ইস্কান্দার রহমান
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২
  • ৩৮৮ বার পঠিত

প্রতিদিনই সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি হচ্ছে নারী পুরুষ শিশুসহ নানা বয়সী মানুষ! শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে বিভিন্ন উপজেলা থেকে সর্দি জ্বর নিউমোনিয়া ও হাঁপানি রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা,পর্যাপ্ত শয্যা না থাকার কারণে কনকনে শীতেও হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা!সরজমিন পর্যবেক্ষন করে দেখা যায় হাসপাতালের শিশু ওয়ার্ডের আশে পাঁশে প্রচুর দূর্গন্ধ,ভর্তি রোগীর বিছানা পর্দাসহ সব কাপড়ই ময়লা। বালিশ গুলোতে তেল চটচটে। চিকিৎসা নিতে আসা শিশু অযত্নে অবহেলায় পড়ে আছে ঘরের মেঝেতে! শুধু তাই নয় শিশু ওয়ার্ডের সামনে নেই হাত ধোয়া কিংবা জীবানু নাশকের ব্যবস্থা। হাসপতাল সূত্রে জানা যায় গত এক সপ্তাহে ঠান্ডাজনিত রোগে সুনামগঞ্জ সদর হাসপাতালে ৭০০ জন শিশু ভর্তি হয়েছে,যার ফলে হাসপাতালে বেড়েছে শিশু রোগীর চাপ। সিলেটের সমাচারকে দেওয়া সাক্ষাৎকারে ডাক্তার (RMO) রফিকুল ইসলাম বলেন আমরা হাসপাতালে ভর্তি শিশুদের সঠিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি,তবে লোকবল ও চিকিৎসক সংকটের কারণে আমাদের অনেকটা হিমশিম খেতে হচ্ছে! ঠান্ডাজনিত নানা রোগের প্রকোপে প্রতিদিনই জেলার সদর হাসপাতালে ভর্তি হচ্ছেন নারী শিশুসহ নানা বয়সী মানুষ। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন উপজেলা থেকে ব্যাপক হারে রোগী আসছে। আমবাড়ী গোপালপুর গ্রাম থেকে আসা আরশাদ আলী সিলেটের সমাচারকে বলেন আমার ছেলে গত কয়েকদিন যাবৎ খুব অসুস্থ,স্থানীয় ডাক্তার দেখিয়েছি কিন্তূ কোনো লাভ হয়নি’গতরাতে সুনামগঞ্জ নিয়ে এসেছি কিন্তু হাসপাতালের শিশু ওয়াডের চাঁরপাশে খুব দূর্গন্ধ।জামালগঞ্জ ভিমখালী ইউনিয়নের ভান্ডা গ্রামের মাহমুদা বলেন তিনদিন হয় ছেলেকে নিয়ে হাসপাতালে ভর্তি আছি কিন্তু হাসপাতালে খুব নোংরা বিছানা কেউ পরিস্কার করতে আসে না, এছাড়া গত কয়েকদিন ধরে হাসপাতালে আছি বিনামূল্যে একটি ঔষদও পাইনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991