সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
ঘোষনা
নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ গোয়েন্দার পৃথক ৩টি মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২৮৫ বার পঠিত

মোঃ আতাউর রহমান মুকুল, সিনিয়র স্টাফ রিপোর্টার: গাইবান্ধার সুন্দরগঞ্জে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুন্দরগঞ্জ উপজেলা শাখা। শুক্রবার (২২ আগস্ট) সকাল ৮টায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ সোহান ইসলাম। প্রধান অতিথি ছিলেন সাবেক ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর সভাপতি ও গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির, ২৯ গাইবান্ধা-১ ( সুন্দরগঞ্জ) আসনে জামায়াত সমর্থিত এমপি প্রার্থী জননেতা অধ্যাপক মাজেদুর রহমান। প্রধান আলোচক ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সাইদুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন— “আজকের অর্জনই শেষ নয়, বরং এটি আরও বড় সাফল্যের পথ উন্মুক্ত করবে। একাডেমিক জীবনের পাশাপাশি পরকালীন জীবনের সফলতার জন্যও সঠিক পদক্ষেপ নিতে হবে। তোমাদের মেধা দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে।” প্রধান আলোচক মোঃ সাইদুল ইসলাম বলেন— “দেশ ও জাতির উন্নয়নে মেধাবীদের এগিয়ে আসতে হবে। সততা, দক্ষতা ও দেশপ্রেমিক চেতনার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মোহাম্মদ শাওন, গাইবান্ধা জেলা ছাত্রশিবির সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মোঃ সামিউল ইসলাম, সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মোঃ মাহমুদ হাসান প্রমুখ। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপজেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, প্রচার সম্পাদক সরকার হাসেমুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩০০ শিক্ষার্থীকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অভিভাবক ও শিক্ষার্থীরা ছাত্রশিবিরের এ শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে প্রশংসা করে বলেন— “এমন মোটিভেশনাল আয়োজন অন্যান্য ছাত্র সংগঠনও করলে শিক্ষার্থীরা আরও উপকৃত হবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991