মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
ঘোষনা
এনসিপি’র পক্ষ থেকে ভোলা – ২ আসনের জনগণকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা : মেহেদী হাসান শরীফ স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার

সুন্দরগঞ্জে জামায়াত কর্মী হত্যা মামলায় সাবেক জেলা পরিষদ সদস্য নাদিম গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

মোঃ আতাউর রহমান মুকুল, সিনিয়র স্টাফ রিপোটার:

গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত কর্মী শাহাবুল ইসলামের ওপর দেশীয় অস্ত্র দিয়ে সংঘটিত হত্যা মামলায় জেলা পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা এমদাদুল হক নাদিমকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ নভেম্বর) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত এমদাদুল হক নাদিম উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে। তিনি আওয়ামী লীগ সমর্থিত গাইবান্ধা জেলা পরিষদের দুবারের নির্বাচিত সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানা পুলিশের একটি দল ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে। এসময় তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামে নাদিমের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, “জামায়াত কর্মী হত্যার ঘটনায় দায়ের করা মামলায় জেলা পরিষদের সাবেক সদস্য এমদাদুল হক নাদিমকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।” উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। দীর্ঘ প্রায় সাড়ে ১০ বছর পর ২০২৪ সালের ২২ অক্টোবর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করা হয়। মামলায় নাম উল্লেখ করা হয় ৭৯ জনের এবং অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991