শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

সুন্দরগঞ্জে মুরগীর আবহাওয়া সহিষ্ণু ঘর, খামারীর নতুন স্বপ্ন

বিদ্যুৎ চন্দ্র বর্মন স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট টাইম : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৮১ বার পঠিত

সুন্দরগঞ্জে মুরগীর আবহাওয়া সহিষ্ণু ঘর, খামারীর নতুন স্বপ্ন

বিদ্যুৎ চন্দ্র বর্মন স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলায় প্রাণীসম্পদ অধিদপ্তর কতৃক বাস্তবায়িত প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় উৎপাদনকারী দলের সদস্যরা মুরগীর আওতায় সহিষ্ণু ঘর পেয়েছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর সুন্দরগঞ্জ গাইবান্ধার ক্লাইমেট স্মার্ট সেড নির্মাণ বাস্তবায়ন কমিটির সার্বিক তত্বাবধানে সংশ্লিষ্ট ইউনিয়নের প্রাণী সম্পদ সেবাদানকারীর সহযোগিতায় খামারীর মাধ্যমে শেড নির্মাণ কাজ সুন্দর ভাবে সম্পুর্ন হয়েছে।
সরেজমিনে জানা গেছে, সেবাদানকারী কমিটির সদস্যরা শেড নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং গাইড লাইন অনুসারে শেড নির্মাণ কাজ তদারকি করেন। অত্র উপজেলায় তারাপুর ইউনিয়নে ৩০টি,বেলকা ইউনিয়নে ৩০ টি, সর্বানন্দ ইউনিয়নে ৩০টি, কঞ্চিবাড়ী ইউনিয়নে ২৮টি ও হরিপুর ইউনিয়নে ২৮ টি সহ মোট ১৪৬টি মুরগির আবহাওয়া সহিষ্ণু শেড নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। খামারীরা মুরগীর আবহাওয়া সহিষ্ণু ঘর পেয়ে নতুনভাবে খামার করার উৎসাহ পান। সেবাদানকারীরা বলেন, উৎপাদনকারী দলের সদস্য হিসেবে তারা নিয়মিত কারিগরি প্রশিক্ষণ পেয়ে নতুন নতুন জ্ঞান অর্জন করেছেন এবং বিজ্ঞান ভিত্তিক খামার গড়ার উদ্দীপনা পেয়ে নতুন স্বপ্নের বীজ বপন করেছেন। তারাপুর ইউনিয়নের উৎপাদনকারী দলের সদস্য দুলালী, হাসনা,মঞ্জুরী, নুরিফা ও শরিফা বলেন, হামরা পশু হাসপাতালের ঘর পায়া খুব খুশি বাহে, নতুন করে আরও মুরগী নাগামো। অন্য দিকে, সর্বানন্দ ইউনিয়নের উৎপাদনকারী দলের সদস্য জুই,নাজমা,মৌসুমি ও হাবিবুন নাজিরা বলেন, ঘর সুন্দর করি বানাচোম, মুরগী যেন কোনো কষ্ট না পায়।
এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ ফজলুর করিম বলেন, বর্তমান সরকারের উন্নত সুখী সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অংশ হিসেবে প্রাণী সম্পদ খাতের খামারীরা স্মার্ট খামার গড়ে নিজেরা নিজেদের আত্মকর্মসংস্থান করে স্বয়ংসম্পূর্ণ হবে বলে আমি বিশ্বাস করি। তিনি আরও বলেন, এ ধরনের স্মার্ট শেডে মুরগী লালন পালন করলে মুরগীর রোগের প্রাদুর্ভাব কমে যাবে এবং ডিম মাংস উৎপাদন অনেকাংশে বেড়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991