
আজহারুল ইসলাম সাদী সিনিয়র স্টাফ রিপোর্টর:-
সুন্দরবনের সংরক্ষিত পুষ্পকাটী এলাকার জলঘাটা খাল থেকে কাঁকড়া ধরার সরঞ্জামসহ তিনজন জেলেকে আটক করেছে বনবিভাগ।
রবিবার (১ফেব্রুয়ারী) বিকালে পশ্চিম বনবিভাগের সরকারি বন সংরক্ষকের নেতৃত্বে বনবিভাগের একটি বিশেষ টিমের অভিযানে, কয়রা উপজেলার দোসালি গ্রামের মৃত আনসার সরদারের ছেলে রফিকুল ইসলাম (৬০), ২নং কয়রা এলাকার মোকসেদ গাজীর ছেলে মুছানুর রহমান (৪৫) এবং মৃত মোনতেজ মোল্লার ছেলে সাহিনুর রহমান (৪৫)।
বনবিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে সুন্দরবনের পুষ্পকাটী এলাকার জলঘাটা খালে অভিযান চালানো হয়। নিষিদ্ধ সময়ে অবৈধভাবে কাঁকড়া আহরণে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ ওই তিন জেলেকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে কাঁকড়া ধরার ফাঁদ, দড়ি ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। বন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বনবিভাগ।
বনবিভাগ আরও জানায়, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও মৎস্য সম্পদ সংরক্ষণের স্বার্থে নির্দিষ্ট সময়ে কাঁকড়া আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। এরপরও কিছু অসাধু জেলে নিয়ম ভেঙে অবৈধভাবে কাঁকড়া ধরায় বন ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে।
বনবিভাগ জানায়, সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ ও নিষিদ্ধ কার্যক্রম রোধে নিয়মিত টহল ও অভিযান জোরদার করা হয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।