শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
ঘোষনা
হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। আটঘরিয়ায় সুদের টাকার চাপের কারণে দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ

সুবিদপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন সংঘের বৃত্তি প্রদান অনুষ্ঠান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৩৭৩ বার পঠিত

সাখাওয়াত স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার অন্তর্গত ৩নং সুবিদপুরের ঐতিহ্যবাহী সুবিদপুর গ্রামের তৎকালীন একঝাঁক মেধাবী তরুনদের হাতে ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত “সুবিদপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন সংঘ’২০২৫ বৃত্তি প্রদান অদ্য ১৬ই মে রোজ শুক্রবার সম্পন্ন হয়েছে।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির প্রারম্ভিকতা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মহসিন, সিআইপি; চেয়ারম্যান, রমো ফ্যাশন।

তিনি তার বক্তব্যে এই সংগঠনটির পূর্বের ধারাবাহিক সাফল্যের কৃতজ্ঞতা এবং ভবিষ্যতের জন্য উত্তরোত্তর সাফল্য কামনার পাশাপাশি যেকোন প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সামছল আলম সুমন; চেয়ারম্যান ও সিইও, সারিনা আলম কনস্ট্রাকশন; সভাপতি ও চেয়ারম্যান, এসকে সোশ্যাল ফাউন্ডেশন; এবং সভাপতি, ঢাকা অঞ্চল, নৌবাহিনী অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থা।

তিনি একজন সামাজিক নিবেদিত প্রাণের মানুষ। সুবিদপুরের গ্রামের প্রতি অকুন্ঠ ভালোবাসার নিদর্শন হিসেবে তিনি এই সংঘের যেকোন প্রয়োজনের পাশাপাশি ৬০ জন দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা উপকরণ বিলি করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান পাটওয়ারী; পরিচালকঃ নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড।

তিনি বড়গাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক স্বনামধন্য প্রধান শিক্ষক জনাব এম এ হান্নান স্যারের যোগ্য একজন সন্তান। যে শিক্ষকের অবদানে এই সংঘটি একটি কার্যকরী পদক্ষেপে উত্তরণ করে। আরও উপস্থিত ছিলেন প্রফেসর এ,কে,এম আব্দুল মান্নান; অধ্যক্ষ, চাঁদপুর সরকারী কলেজ। অন্যান্য আরও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বড়গাঁও উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক প্রধান শিক্ষকগণ এবং অত্র বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ। আর বিশেষ শিক্ষকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন বড়গাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক বিএসসি টিচার ও শোল্লা হাই স্কুল এন্ড কলেজের বর্তমান অধ্যক্ষ জনাব আরিফুর রহমান।

উক্ত অনুষ্ঠানটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ৩নং সুবিদপুর (পূর্ব) ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং সংঘের প্রতিষ্ঠালগ্ন থেকে সভাপতি মোঃ বেলায়েত হোসেন। আজকের অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে ছিলেন সংঘের সাবেক সদস্য সচিব মোঃ ফিরোজ আলম। উক্ত অনুষ্ঠানে বর্তমান সহ-সদস্য সচিব হাসান, শোয়েব সহ অন্যান্য আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাবেক সদস্য সচিবগণ এবং সাবেক উল্লেখযোগ্য সদস্যদের বিশেষ সম্মাননা পুরষ্কার ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে ফরিদগঞ্জ উপজেলার আরও অনেক অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন এবং এই সংঘের ধারাবাহিক সাফল্য ও উন্নতি কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991