রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৭৫ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

আলমগীর হোসেন:-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান।

এক বিবৃতিতে তিনি বলেন, গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ হলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। একটি নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে, তা অনেকাংশেই নির্ভর করে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর। সঠিক তথ্য উপস্থাপন, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাদার সাংবাদিকতার মাধ্যমে নির্বাচনকে সঠিক পথে পরিচালিত করতে গণমাধ্যমের বিকল্প নেই।

তিনি আরও বলেন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব সবসময় সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও ভারসাম্যপূর্ণ সংবাদ পরিবেশনে অঙ্গীকারবদ্ধ। সংগঠনটির সঙ্গে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার অভিজ্ঞ ও পেশাদার সাংবাদিকরা যুক্ত রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে সাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত মান বজায় রেখে কাজ করে আসছেন।

নির্বাচনী সময়ে যেকোনো ধরনের গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে উল্লেখ করে খান সেলিম রহমান বলেন, এসব অপতৎপরতার বিরুদ্ধে সত্য ও যাচাইকৃত তথ্য তুলে ধরে জনগণের আস্থা অর্জনে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাংবাদিকরা সর্বোচ্চ সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তারা একটি গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য ও দায়িত্বশীল সংবাদ পরিবেশ নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা রাখবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991