শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের নিজস্ব বুকশপ ‘আলোকধারা’র শুভ উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ২২২ বার পঠিত

মুহাম্মদ নেজাম উদ্দিন স্টাফ রিপোর্টারঃ- নতুন প্রজন্মের মাঝে জানার আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’এর উদ্যোগে ইসলামি ও সুফিতাত্তিক আধুনিক ও দুস্প্রাপ্য নানা গ্রন্থের পসরা নিয়ে গতকাল নগরের চকবাজারস্থ কলেজ রোডের সাফ আমিন শপিং মলের প্রথম তলায় প্রদর্শন ও বিক্রয় কেন্দ্র ‘আলোকধারা’ বুকশপের শুভ উদ্বোধন হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট গ্রন্থকার ও সাংবাদিক মোঃ মাহবুব আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব মহসিন কাজী, কর্ণফুলি এ জে চৌধুরী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, বাঁশখালী সরকারি আলাওল কলেজের অধ্যক্ষ কাজী মোহাম্মদ সোলাইমান, চট্টগ্রাম চেম্বার কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কর্মকর্তা মোকাম্মেল হক খান, বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্মকর্তা মাসুদ আলম, পিপলস ইন্সুরেন্সের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ সিরাজুল মোস্তফা।

অনুষ্ঠানে বিভিন্ন দরবারের আওলাদ, প্রতিনিধি, শিক্ষাবিদ ও ইসলামি চিন্তাবিদগণ উপস্থিতি ছিলেন। ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এম জাফর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের মুখ্য সমন্বয়ক অধ্যাপক জহুর উল আলম, প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন, নির্বাহী কর্মকর্তা (সমন্বয়) মোহাম্মদ রিয়াজ উদ্দিন প্রমুখ।

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট পরিচালিত প্রদর্শন ও বিক্রয় বুকশপে মিশর হতে সংগৃহিত বিশ্বখ্যাত সুফিদের রচিত বিভিন্ন তাফসির, প্রিয়নবি (দ.)-এর সিরাত সমগ্র, হাদিস সমগ্র, তুলনামূলক বিশ্লেষনধর্মী গ্রন্থ, নারী সুফি বিষয়ক, শিশুতোষ, সুফিতাত্তিক গ্রন্থাদিসহ মাইজভাণ্ডারিয়া ত্বরিকা সম্পর্কিত এবং হযরত গাউসুল আযম মাইজভাণ্ডারীর খলিফা দরবারসমূহ হতে প্রকাশিত নানাগ্রন্থ স্থান পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991