শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ অপরাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

সোনারগাঁয়ে এমপি কায়সারকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় মানব বন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২৫৯ বার পঠিত

 

নিজস্ব প্রতিনিধি :  নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁয়ের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের বিরুদ্ধে কু-রুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সোনারগাঁ পৌরসভার মেয়র প্রার্থী গাজী মজিবুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন করেছে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। এসময় গাজী মজিবুর রহমানকে কুলাঙ্গার আখ্যা দিয়ে আগামী ৭২ ঘন্টার মধ্যে দলীয় সকল প্রকার কার্যক্রম ও পদবী থেকে বহিষ্কার করার জন্য মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জোর দাবী জানান।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, আপনি গাজী মজিবুর রহমানকে যেখানেই পাবো সায়েস্তা করা হবে। এসময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ সোহাগ রনি বলেন, যে কোন নির্বাচনে আপনার পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করবেন এটা আপনার রাজনৈতিক অধিকার কিন্তু সারাজীবন হাসনাত পরিবার থেকে সুবিধা নিয়ে সে পরিবারের উত্তরসুরী স্বচ্ছ রাজনীতিবিদ এমপি আব্দুল্লাহ আল কায়সারকে নিয়ে কু-রুচিপূর্ণ বক্তব্য দেওয়ার সাহস কোথায় থেকে পান? আপনি মাহফুজুর রহমান কালামের পক্ষে ঘোড়া মার্কা নিয়ে মাঠে নেমেছেন ভালো কথা। কালামের ৪০ বছরের রাজনীতিতে জনগণের কল্যাণে ১০ টাকাও ব্যয় করেনি এটা সোনারগাঁবাসী জানে।

এসময় ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল বলেন, ঘোড়া-তো অনেক দূরের কথা। এই সোনারগাঁয়ে মহিষ, গরু, সিংহ, বাঘ যে কোন প্রাণী’ই আসুক না কেন আগামী ২১ মে আনারস মার্কারই জয় হবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান কালামের (ঘোড়া) পক্ষে দুই দিন পূর্বে নির্বাচনি প্রচারণা সভায় বক্তব্য কালে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে হেয় প্রতিপন্ন করে কু-রুচিপূর্ণ বক্তব্য রাখেন গাজী মজিবুর রহমান, এমনটাই দাবী করেন উপস্থিত নেতৃবৃন্দ। অপর দিকে গাজী মজিবুর রহমান বিষয়টি অস্বীকার করেছেন। তিনি সোনারগাঁয়ের কয়েকজন চেয়ারম্যানের বিরুদ্ধে ওই বক্তব্য দিয়েছিলেন বলে দাবী করেন।

১৬ মে বৃহস্পতিবার সকালে সোনারগাঁও প্রেসক্লাবের সামনে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেলের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, সোনারগাঁ পৌরসভার মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফজলে রাব্বি, কেন্দ্রীয় মহিলা নেত্রী ও সোনারগাঁ পৌরসভা মেয়র প্রার্থী নাসরিন সুলতানা ঝরা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ সোহাগ রনি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সাধারণ সম্পাদক উসমান গণি ও উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের শতশত নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991