শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ঘোষনা
৩১ বছরের মায়ার বন্ধন ছিন্ন: অশ্রুসিক্ত নয়নে প্রিয় ‘মা’ তুল্য আখিতারা ম্যামকে বিদায় কম্বিং অপারেশন: মহেশখালীতে যৌথ অভিযানে ৭৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ শ্রীপুরে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী। সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক

স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে এমন শিশুদের প্রাথমিক শিক্ষায় ফিরিয়ে আনতে 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২৬০ বার পঠিত

মাহমুদ হাসান মাসুদ গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

“এসো সবাই লিখি পড়ি, আলোকিত জীবন গড়ি” স্লোগানকে সামনে রেখে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অর্থায়নে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম পিইডিপি-৪ আওতায় ৮-১৪ বছর বয়সী স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে এমন শিশুদের প্রাথমিক শিক্ষায় ফিরিয়ে আনতে শিক্ষক ও সুপার ভাইজারগনের ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

 

এ প্রশিক্ষনের মাধ্যমে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে এমন শিশুদের পুনরায় স্কুলে ফিরে আসার সুযোগ তৈরী হয়েছে ও আনুষ্ঠানিক শিক্ষার মূল ধারায় ফিরে আসতে পারে তার জন্য এক সুবর্ণ সুযোগ তৈরি হবে।

 

উদ্বোধন অনুষ্ঠানে কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন , উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকুর।

 

উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান তার বক্তব্যে বলেন, বাচ্চাগুলোর বাবা মা বাচ্চাগুলোর খেয়াল না রাখার কারনে স্কুলে গিয়েও বাচ্চাগুলো স্কুল থেকে ঝরে পড়েছে। এখন যেহেতু বাচ্চাগুলোর দ্বায়িত্ব আপনারা নিয়েছেন প্রত্যেকটা বাচ্চার অবিভাবক কিন্তু আপনারা, এই উপলব্ধি যদি আপনাদের মাঝে কাজ করে তাহলে কিন্তু আপনাদের কাজগুলো সঠিক ভাবে করতে হবে।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সঞ্জয় কুমার কুন্ডু – উপজেলা কৃষি অফিসার, ডা: পৃথ্বীজ কুমার দাস – উপজেলা প্রানিসম্পদ অফিসার, এস এম শাহজাহান সিরাজ – উপজেলা মৎস্য অফিসার, মাহাফুজা বেগম – মাধ্যমিক শিক্ষা অফিসার

 

৭ নভেম্বর সোমবার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার উপজেলা মিলনায়তন হল রুমে উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, গোপালগঞ্জের আয়োজনে ও স্বদেশ উন্নয়ন সংস্থা, গোপালগঞ্জের বাস্তবায়নে অনুষ্ঠানের আয়োজন করে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991