বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
ঘোষনা
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম শুভ জন্মদিন আজ চট্টগ্রামপ্রধান খবর চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ নির্বাচিত নিজস্ব প্রতিবেদক : ১০ ডিসেম্বর ২০২৫, ৫:৩৯ চাঁদপুর-৪ ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার—বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা লায়ন হারুনুর রশিদের বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের সাদকায়ে জারিয়া। বামৈল দক্ষিণে আ. লীগ নেতা মালুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার–সহ নানা অভিযোগ এলাকায় আতঙ্ক, তদন্ত দাবি স্থানীয়দের দুর্নীতিবিরোধী কবিতা গানে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিউজ ২১ টিভির প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদারের বাবার মৃত্যুতে গলাচিপা উপজেলা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গলাচিপায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর শ্রীপুরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তে অর্ধশত মানুষের যোগদান করেছে, তানোরে পরিত্যক্ত নলকূপের পাইপে ৩৫ ফুট গভীরে আটকা দুই বছরের শিশু, চলছে প্রাণপণ উদ্ধার অভিযান লালমনিরহাটে এসপির সাথে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও কমিটির তালিকা হস্তান্তর ঝিনাইদহে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর আহত, হাসপাতাল ভর্তি ঝিনাইদহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজনে ঝিনাইদহ জেলা কার ও মাইক্রোবাস চালক সমিতি চাঁদাবাজির মামলায় রাঙ্গাবালীর তহশিলদারসহ তিনজনকে আদালতের সমন বাঞ্ছারামপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা। সাংবাদিক সাইদুলের উপর হামলার ঘটনায় ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একদন্তে বিএনপির দোয়া মাহফিল ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্ত্রীর স্বীকৃতি না পেলে জীবন দেবো

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭১ বার পঠিত

 

মোঃ রেজাউল করিম খান বিশেষ প্রতিনিধি:  সিরাজগঞ্জ সদরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে আইয়ুবুর রহমান আকাশ (২৯) নামের এক যুবকের বাড়িতে অনশন করেছে মাস্টার্স পড়ুয়া (২৫) এক কলেজছাত্রী। শনিবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড়হামকুড়িয়া গ্রামের যুবক আইয়ুবুর রহমান আকাশের বাড়িতে এ ঘটনা ঘটে। যুবক আকাশ একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন তালুকদারের ছেলে। অপরদিকে কলেজ পড়ুয়া ওই তরুণী শিয়ালকোল গ্রামের বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে ওই তরুণী আকাশের বাড়িতে অনশন করছে।এদিকে ওই তরুণী স্ত্রীর স্বীকৃতির দাবিতে ওই বাড়িতে গেলে আকাশসহ তার পরিবারের লোকজন বাড়িতে তালা ঝুলিয়ে চলে গেলেও ওই তরুণী বাড়ি পাশ থেকে সরে যায়নি। অনশনকারী তরুণীর দাবি, আমি যদি স্ত্রীর স্বীকৃতি না পাই, তা হলে এখানে জীবন দিব তাও অন্য কোথায় যাব না। আকাশের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে গত রমজান মাসে আমাদের বিয়ে হয়। তবে আমরা গরীব হওয়ায় প্রথম থেকেই আকাশের বাবা এ বিয়েতে রাজি ছিলনা। আমার মুরুব্বিদের ওর বাবা বলেছিলেন অনুষ্ঠান করে আমায় তুলে নিবে। কিন্তু প্রায় এক বছর হলেও তার বাড়িতে নেয়নি। উল্টো কদিন আগে আকাশকে দিয়ে আদালতের মাধ্যমে আমাকে একটি ডিভোর্স লেটার পাঠিয়েছে৷ এ জন্য আমি কোন উপায় না পেয়ে তার বাড়িতে এসে অনশন করছি। তরুণীর চাচা আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, আমরা গরীব মানুষ। আমার ভাই মারা গেছে অনেক আগেই। বাবা হারা মাস্টার্স পড়ুয়া মেয়েটার জীবন ওরা শেষ করে দিল। তবে অভিযুক্ত যুবক আইয়ুবুর রহমান আকাশের বাবা জামাল উদ্দিন তালুকদার বলেন, ওই মেয়ে গত রমজান মাসে সিনক্রেট করে আমার ছেলেকে বিয়ে করেছিল। এরপর আর তাকে বাড়িতে তোলা হয়নি। তবে গত বছরের ২০ ডিসেম্বর তারিখে আমার অজান্তে আকাশ মেয়েটিকে ডিভোর্স করে। পরে মুরুব্বিদের মাধ্যমে মেয়ের পরিবারকে তিন লাখ টাকাও দেয়া হয়েছে। তবুও মেয়েটা আবারও আজ বাড়িতে এসে সিনক্রেট করছে। এ প্রসঙ্গে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, অনশন করার বিষয়টি জানা নেই। তবে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991