মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

স্বাধীনতার ৫০ বছর পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি চর দশশিকা গ্রামে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৬২ বার পঠিত

মোঃ সেলিম রেজা, সিনিয়র স্টাফ রিপোর্টার স্বাধীনতার ৫০ বছর পার হলেও সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার চর দশশিকা গ্রামসহ আশপাশের আরও দশটি গ্রামে আজও উন্নয়নের ছোঁয়া লাগেনি। বছরের পর বছর এসব গ্রামের মানুষ নানামুখী ভোগান্তির শিকার হয়ে আসছেন। ২০১৭ সালে ফুলঝোর নদীর উপর একটি সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও দীর্ঘ ১০ বছরেও কাজের কোনো অগ্রগতি চোখে পড়েনি বলে জানিয়েছেন স্থানীয়রা। ২০১৯ সালে একজন প্রকৌশলী এসে মাটির পরীক্ষা করেছিলেন, কিন্তু এরপর প্রকল্পটি আর এগোয়নি। তখন থেকেই দশ গ্রামের মানুষ আশায় ছিলেন—এইবার বুঝি সেতুটি হবে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যক্তি ঘুষ নিয়ে প্রকল্পটি বাস্তবায়ন হতে দেননি। চর দশশিকা গ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরীসহ আরও চার-পাঁচজন ব্যক্তি এই দুর্নীতির সাথে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সেতু না থাকায় স্থানীয়দের স্বাস্থ্যসেবা, শিক্ষাগমনসহ নানা ক্ষেত্রে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। জরুরি রোগী বহনের মতো কোনো রাস্তা নেই। এম্বুলেন্স প্রবেশ করতে পারে না। স্কুলগামী ছাত্রছাত্রীরা ঠিকমতো বিদ্যালয়ে যেতে পারে না। নৌকা সংকটের কারণে অনেক সময় রোগী বা প্রসূতি মায়েদের সময়মতো হাসপাতালে নেওয়া যায় না। এমনকি একবার এক রোগী হাসপাতালে পৌঁছাতে না পারায় পথেই মারা যান বলেও অভিযোগ রয়েছে। এছাড়া গ্রামের ছেলে-মেয়েদের বিয়ের ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়—বিয়ের জন্য কেউ দেখতে এসে গ্রামের বেহাল অবস্থা দেখে অনেক সময় বিয়ে ভেঙে দেয় বলেও অভিযোগ রয়েছে। ফুলঝোর নদীর উপর একটি সেতু নির্মাণের দাবিতে স্থানীয়রা বহুবার উপজেলা, জেলা ও বিভিন্ন মন্ত্রণালয়ে আবেদন করেছেন। এমনকি সেতু মন্ত্রণালয় পর্যন্ত চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। সাবেক এমপি ড. হাবিবে মিল্লাত মুন্না কয়েকবার চর দশশিকা গ্রামে গিয়ে সেতু নির্মাণের আশ্বাস দিলেও তা আজও বাস্তবায়ন হয়নি। এখন এলাকাবাসীর একটাই দাবি—ফুলঝোর নদীর উপর দ্রুত একটি সেতু নির্মাণ করে এই দশটি গ্রামের মানুষকে চরম দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হোক। গত বছর গ্রামবাসীরা একটি গণস্বাক্ষর কর্মসূচি ও মানববন্ধন আয়োজন করেছিলেন। তাতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও এখনো কোনো ফল মেলেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991