শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
ঘোষনা
হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। আটঘরিয়ায় সুদের টাকার চাপের কারণে দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ

স্বৈরাচারের পতন না হলে আজ আয়নাঘরে থাকতাম: তাসরিফ খান

মোঃ শাকিল খান
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩৫ বার পঠিত

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পড়ে বিদায় হন স্বৈরাচার তকমা প্রাপ্ত সাবেক রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা। এদিন স্বৈরাচারের বিদায়ে দেশব্যাপী উচ্ছাস প্রকাশ করে সাধারণ মানুষ। আজ (৫ সেপ্টেম্বর) তার এক মাস পূর্ণ হল।

শেখ হাসিনা দেশ ছাড়ার পর সাধারণ মানুষের সঙ্গে উচ্ছাসে মেতেছিল দেশের তারকা অঙ্গনও। সংগীতশিল্পী ও সোশ্যাল ইনফ্লুয়েনসার তাসরিফ খানও অংশ নিয়েছিলেন তাতে। তাই তো হাসিনা দেশ ছাড়ার এক মাস পূর্তিতে সামাজিক মাধ্যমে তাসরিফ জানালেন, সেদিন সরকার পতন না হলে আয়না ঘরে থাকতেন তাসরিফ।

এক ফেসবুক পোস্টে তাসরিফ লেখেন, ‘৩৬শে জুলাই (৫ আগস্ট) স্বৈরাচারের পতন না হলে আজকে নির্ঘাত আয়নাঘরে থাকতাম।’

তাসরিফের ওই পোস্টের মন্তব্যের ঘরে সহমত প্রকাশ করেন তার অনুরাগীরা। আবার অনেকে তার ওই পোস্ট ঘিরে রসিকতাও করেন।

উল্লেখ্য, দেশে হাসিনার শাসনামলে গুম, খুনের মত বহু ঘটনা ঘটে। যারা গুম হতেন, তাদের আয়নাঘর নামে একটি স্থানে রাখা হত বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে। যাদের মধ্যে ভুক্তভোগী ছিলেন হাসিনার বিরোধী রাজনৈতিক কর্মী বা আওয়ামী মতবিরোধীরা। হাসিনা ৫ আগস্ট দেশ ছাড়ার পর আলোচনায় আসে সেই আয়নাঘর।

তবে তাসরিফ খান আয়নাঘরের মুখ না দেখলেও এর চেয়ে কোনো অংশে কম কিছু দেখেননি তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন এই গায়ক। এজন্য খেসারতও দিতে হয়েছে। শেখ হাসিনা সরকারের আশীর্বাদপুষ্টদের দ্বারা বহু হুমকি-ধামকি, নির্যাতনের শিকার হতে হয়েছে তাসরিফকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991