শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

হবিগঞ্জে আ.লীগের ৪ নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ মে, ২০২২
  • ২৬৪ বার পঠিত

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে গত উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান ও মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় হবিগঞ্জে আওয়ামী লীগের চার নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল শনিবার হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মো. আবু জাহির এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি নিলাদ্রী শেখর পুরকায়স্থ ওরফে টিটু, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান ও চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু তাহের। শেষের দুজনই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

মোতাচ্ছিরুল ইসলাম, ইকবাল হোসেন খান ও আবু তাহের ২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে দলের প্রার্থীর বিপরীতে চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন। নিলাদ্রী শেখর পুরকায়স্থ ২০২০ সালে হবিগঞ্জ পৌরসভার উপনির্বাচনে দলীয় সিদ্ধান্ত না মেনে মেয়র পদে অংশ নিয়েছিলেন।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত ও নির্দেশে এই চার নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো. আবদুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ অধিকারী ওরফে শংকরকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে ও বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আংগুর মিয়াকে নিজ নিজ উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

জানতে চাইলে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অব্যাহতিপ্রাপ্ত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা নির্বাচনের পর আমাকে দলীয় শাস্তি থেকে অব্যাহতি দেন। এখন এত দিন পর নতুন করে এ ঘোষণা কী কারণে এল, তা আমার কাছে পরিষ্কার নয়।’

অব্যাহতিপ্রাপ্ত একজন সাধারণ সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে বলেন, একজন নেতাকে দলীয়ভাবে কোণঠাসা করতে গিয়ে এর সঙ্গে নিরপরাধ তিনজনকে বলি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো চিঠি পাননি বলে জানান তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরীসহ নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েক জন নেতাকে ফোন করা হলো তারা মোবাইল রিসিভ করেনি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991