রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

হবিগঞ্জে ব্লকেড কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি:গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদ, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ‘হবিগঞ্জ ব্লকেড’ কর্মসূচির আওতায় পৌর টাউন হলের সামনে প্রধান সড়ক অবরোধ করে সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করেন, হবিগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে ১৬ জন নিহত হলেও ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ নেই। হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা হুঁশিয়ারি দেন, যদি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার না করা হয়, তবে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, যার মধ্যে ছিলেন মাহদি হাসান, আশরাফুল ইসলাম সুজন, আরিফুল ইসলাম, রাসেল আহমেদ, আরিফ তালুকদার, স্বর্ণা কানু পূর্ণতা, মিনহাজ উল মাহবুব রাফী, তাসলিমা ইসলাম, শামীম আহমেদ ও তানজিলা ইসলাম প্রমুখ।

 

তারা বলেন, বর্তমান সরকার জনগণের রক্তের বিনিময়ে ক্ষমতায় এলেও এখন নিপীড়নমূলক নীতিতে চলছে। গাজীপুরের আন্দোলনে নিহত মো. কাশেমকে ‘প্রথম শহিদ’ আখ্যা দিয়ে তারা তার আত্মার মাগফিরাত কামনা করেন। নেতারা দাবি করেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো হলেও তাদের দোসররা এখনো সক্রিয় রয়েছে এবং পুনর্বাসনের চেষ্টা করছে।

বেলা ১টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের আশ্বস্ত করলে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হবিগঞ্জ জেলা শাখা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991