শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ বার পঠিত

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:-

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নয়া পাড়া বটতলি এলাকায় জোরপূর্বক জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাইফুল ইসলাম (১৮) নামে এক কিশোর ও তার ভাই মোঃ ইউসুফ (৩৬) গুরুতর আহত হয়েছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, হোয়াইক্যং ইউনিয়নের নয়া পাড়া বটতলি এলাকায় অবস্থিত একটি ব্যক্তিমালিকানাধীন জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জমিটির মালিক প্রবাসী মোঃ ইউসুফ। তার অনুপস্থিতিতে জমিটি দেখাশোনা করছিলেন তার ছোট ভাই সাইফুল ইসলাম।

অভিযোগ রয়েছে, রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে মোশারফ, আব্দুল গফুর, দিদার ও রফিকসহ আরও ৭–৮ জন দলবদ্ধভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই জমিতে প্রবেশ করে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এ সময় সাইফুল ইসলাম বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

একপর্যায়ে অভিযুক্ত মোশারফ ধারালো অস্ত্র (চুরি/রামদা) দিয়ে সাইফুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে কোপ মারলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে তার বাম হাতে লাগে। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে তাকে বাঁচাতে এগিয়ে এলে তার ভাই মোঃ ইউসুফকে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।

স্থানীয়রা আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় এর আগেও একাধিকবার ওই জমি দখলের চেষ্টা করেছে এবং সালিশ বৈঠক হলেও তারা কোনো সিদ্ধান্ত মানেনি।

এ ঘটনায় আহত সাইফুল ইসলাম টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর ও জোরপূর্বক জমি দখলের অভিযোগ আনেন।

হোয়াইক্যং ইউনিয়নের এক জনপ্রতিনিধি জানান, বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি বাড়ানো হয়েছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991