শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:২০ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

১০ ডিসেম্বর হিউম্যান এইড ইন্টারন্যাশনালের উদ্যোগে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮৫ বার পঠিত

সাঈদা সুলতানা: আগামী ১০ ডিসেম্বর ২০২৫ (বুধবার) জাতীয় প্রেসক্লাবের সামনে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর উদ্যোগে ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে সংস্থাটি বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস কার্যালয়ের সামনে থেকে সকাল সাড়ে আটটায় একটি র‌্যালি বের করবে, যা পরে জাতীয় প্রেসক্লাব অভিমুখে অগ্রসর হবে।

“জনবান্ধব রাজনীতির দাবি” প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদ্যাপন করছে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল।

সংগঠনের সাংগঠনিক সচিব শেখ মিঠু মোল্ল্যা স্বাক্ষরিত এক পত্রে মানবাধিকার, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলোকে পঞ্চায়েতমুখী কর্মসূচি ও বিভ্রান্তিকর এজেন্ডা পরিহার করে প্রকৃত মানবাধিকারকর্মী তৈরি করার আহ্বান জানানো হয়। তিনি পথবাসী মানুষের জীবন, ক্ষুধার্ত মানুষের কষ্ট এবং ভুল চিকিৎসায় মৃত্যুর প্রবণতা কমিয়ে আনার বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তাগিদ দেন।

ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন, ফুটপাত দখল বন্ধ, ভেজাল ওষুধ নির্মূল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, মাদকব্যবসা প্রতিরোধ এবং গণধর্ষণের মতো জ্বলন্ত সামাজিক সমস্যার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তোলাও এবারের মানবাধিকার দিবসের লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

হিউম্যান এইড ইন্টারন্যাশনাল মনে করে, দেশের মানুষ এমন একটি বিচার বিভাগ পাওয়ার অধিকার রাখে, যেখানে মানবাধিকার সমুন্নত রেখে বিচারকার্য পরিচালিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হিউম্যান এইড ইন্টারন্যাশনালের ভাইস চেয়ারম্যান খান আমজাদ হোসেন। প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন এবং তাঁর স্বেচ্ছাসেবক দল সার্বিক সহযোগিতায় থাকবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব বিজনেস রিসার্চের পরিচালক অধ্যাপক এবিএম শহিদুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে থাকবেন বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন গণস্বাস্থ্য ক্যান্সার গবেষক ও ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ড. সৈয়দ হুমায়ূন কবির, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র সম্পাদক খান সেলিম রহমান এবং দৈনিক প্রাণের বাংলাদেশ-এর প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
উপস্থিত সাংবাদিকদের সংবাদ সংগ্রহে সহযোগিতা করবেন কেন্দ্রীয় নারী ও শিশু বিভাগের প্রধান কামরুন তানিয়া, কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্ষদের সদস্য মো. নাজমুল খান, ইলিয়াস আহমেদ, শেখ শাহানা বাসিরাত।
সংস্থাটির পক্ষ থেকে দেশের সকল সচেতন নাগরিক, মানবাধিকারকর্মী ও গণমাধ্যমকর্মীদের এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

যোগাযোগ: ০১৯৫১-৩৩৭০০৭
মেইল: mail2sehly@gmail.com

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991