শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
ঘোষনা
কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঝিনাইদহে ইজিবাইক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, একজন আহত সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩৬ লক্ষাধিক টাকার মালামাল আটক রাজশাহী-১ আসনে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা তজুমদ্দিনে অনিল বাবাজির আশ্রমে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির বড় সাফল্য: মাদক উদ্ধার, নারী ও শিশুসহ ১১ জন আটক কোটচাঁদপুরে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

১৪ জনকে অব্যাহতির পর রংপুরে এবার ছাত্রলীগের ১৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৩০৭ বার পঠিত

মোঃ আফ্ফান হোসাইন আজমীর, রংপুর ব্যুরো প্রধানঃ

বর্ধিত সভায় উপস্থিত না থাকায় রংপুরে এবার ছাত্রলীগের ১৫ নেতাকে সংগঠন থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এর আগে ২০ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট ও মন্তব্য করায় ১৩ নেতাকে এবং ধর্ষণের অভিযোগ ওঠায় এক নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়

 

গতকাল রাতের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ সফল করার লক্ষ্যে রংপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল বেলা তিনটায় দলীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় যেসব নেতা উপস্থিত হননি, তাঁদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে হবে।

 

কারণ দর্শানোর নোটিশ পাওয়া নেতারা হলেন গঙ্গাচড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কাওছার হোসেন, সাধারণ সম্পাদক জি এম শাহজালাল, পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন কাওছার, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, পীরগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হক, সাধারণ সম্পাদক শাহেদ প্রধান, কাউনিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাকিবুল হাসান ও আবদুর রাজ্জাক, বদরগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান, বদরগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক সাকিব ইসলাম, পীরগাছা সরকারি কলেজ শাখার সভাপতি সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক শাহ মো. প্রতীক খন্দকার, কাউনিয়া কলেজ শাখার সভাপতি মুন্না সরকার এবং হারাগাছ সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

 

কারণ দর্শানোর নোটিশ পাওয়া ছাত্রলীগের একাধিক নেতাকে আজ শুক্রবার সকালে মুঠোফোনে কল দিলে তাঁরা কেউ সাড়া দেননি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991